# সুখের অসুখ

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2019-05-12T00:52:51+00:00
- Updated: 2019-05-12T00:52:51+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b8%e0%a7%81%e0%a6%96%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%85%e0%a6%b8%e0%a7%81%e0%a6%96/

---

রমজান এলে লোভের রাক্ষস তেল-মাখা-শরীর নিয়ে জিরোনো-শেষে  
বসে যায় ধীর স্থিরতায়, খেয়ে ফেলবে পৃথিবীর সকল লব্য-চোষ্য-লেহ-পেয়,  
প্রতিটি অবশিষ্ট থেকে উচ্ছিষ্ট, ইট, কাঠ, পাথর, লেখাজোকা, ডায়াপার, ভাঙ্গা চশমা,  
শিশুর খেলনা, ঘড়ি, কসমেটিক থেকে সোনা-দানা, কাঁচা বাজার থেকে সুউচ্চ শপিং মল;  
গম গম করে আওয়াজ ওঠে, চাই আরও চাই, এ যেন বিধাতার দেয়া আজন্ম রেওয়াজ!!

হাত-কুড়ালে পেট চিরে ফাঁকা করে রাখলে  
কেমন দেখায় কে জানে!! মাত্র তো মাস দেড়েক।  
তিনি এখন ঘুমে,  
লোভের শয়তান শিকল ফেলে পালিয়েছে  
অ-বেলায়, দূরে, বহু দূরে।

---

Comments: 30 — https://sonelablog.com/%e0%a6%b8%e0%a7%81%e0%a6%96%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%85%e0%a6%b8%e0%a7%81%e0%a6%96/#comments
