# সুখফুল অন্ধকার

- Author: [সাদিক মোহাম্মদ](https://sonelablog.com/author/sadiquemohammad/)
- Published: 2014-10-04T15:15:52+00:00
- Updated: 2014-10-04T15:15:52+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b8%e0%a7%81%e0%a6%96%e0%a6%ab%e0%a7%81%e0%a6%b2-%e0%a6%85%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a7%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0/

---

ঠোঁটে ঠোঁটে জড়ো হয় স্বপ্ন  
খড়কুটোর আশ্বাসে  
বাবুই তার নীড় বাঁধে নতুন ঠিকানায়  
গল্পের দেয়ালে জুড়ে দেয়  
পুরনো ফ্রেমের আড়ম্বর দিনগুলো

তারপর…  
সুদীর্ঘ পথচলা, চড়াই-উৎরাই, গড়াগড়ি  
আলোর আঙিনা ভুলে  
একদিন ঢুকে যাই ডার্করুমে  
দেখি ধাতু-দড়িতে শুকোচ্ছে নীল অন্তর্বাস  
কালো ক্লিপে ঝুলে আছে আমাদের প্রতিবিম্ব

এ এক কমনীয় আঁধার  
আযোনি প্রসস্ত— স্বয়ম্ভর

---

Comments: 0 — https://sonelablog.com/%e0%a6%b8%e0%a7%81%e0%a6%96%e0%a6%ab%e0%a7%81%e0%a6%b2-%e0%a6%85%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a7%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0/#comments
