# সুখ।

- Author: [সঞ্জয় মালাকার](https://sonelablog.com/author/sanjay-malakar/)
- Published: 2019-07-02T09:52:01+00:00
- Updated: 2019-07-02T16:32:43+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b8%e0%a7%81%e0%a6%96%e0%a5%a4/

---

একান্ত কিছু ভাবনা নিয়েছি মনে,  
শত প্রশ্নের মুখোমুখি অশ্রু ঝরে চোখে।  
সুখ,,  
পেতাম : যদি একটু সুখ শত কাজের ভিড়ে  
চলার গতি বদলে দিতাম অশ্রু নদীর ঘাটে।  
পেতাম :যদি মায়ার মানুষ হৃদয় স্বপ্ন ঘরে  
সকল ব্যথা ভুলে যেতাম অশ্রু জল মুছে!  
পেতাম : যদি একটু সুখ মন প্রেমিকের নিড়ে  
ভাবনা গুলো হাওয়া দিয়ে সত্য নিতাম তুলে!  
থাকত যদি এমন কিছু একটু সুখের আশা  
মরেও আমি শান্তি পেতাম ভুলে ক্ষুধার জ্বলা।  
পেতাম : যদি আপন সজন রোদ্র কূলে ছায়া  
একান্ততা ভুলে যেতাম *হৃদয়* ভরা ব্যথা!

---

Comments: 22 — https://sonelablog.com/%e0%a6%b8%e0%a7%81%e0%a6%96%e0%a5%a4/#comments
