# সুইমিংপুল

- Author: [ইঞ্জা](https://sonelablog.com/author/einzza/)
- Published: 2017-04-21T15:30:49+00:00
- Updated: 2017-04-21T15:55:35+00:00
- Category: [সমসাময়িক](https://sonelablog.com/category/current_affairs/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b8%e0%a7%81%e0%a6%87%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%82%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b2/

---

দুইদিন আগেই চট্টগ্রামে ঘটে গেল তুমুলযুদ্ধ,  ছাত্রলীগ ভার্সেস পুলিশ, কাহিনী হইল চট্টগ্রাম আউটার স্টেডিয়ামে সুইমিংপুল বানানো হচ্ছে আর তার বিরুদ্ধে ছাত্রলীগ মহা হুলুস্তুল শুরু করে দিলো, মেয়র মহোদয় দুশ্চিন্তায় পড়ে গেলেন, কি করা যায়, কি করা যায়?

উনি মহান আল্লাহ্‌র কাছে মোনাজাত করে এই বিষয়ে একটা বিহিত চাইলেন আর আল্লাহ্‌ও উনার ফরিয়াদ শুনে দিলেন অঝোর বৃষ্টি আর সেই বৃষ্টিতে সৃষ্টি হলো বিরাট বিরাট সুইমিংপুল, রাস্তাঘাট সব সুইমিংপুল হয়ে গেলো।

![fb_img_1492784287649](http://sonelablog.com/wp-content/uploads/2017/04/FB_IMG_1492784287649-450x300.jpg)

ছেলেরা খুশি হয়ে ডাইভ দেওয়া শুরু করিলো, মেয়র মহোদয় তো বেজায় খুশি, আনন্দে বগল বাজাতে শুরু করলেন।

![fb_img_1492784306265](http://sonelablog.com/wp-content/uploads/2017/04/FB_IMG_1492784306265.jpg)

রিক্সাওয়ালারা খুশিতে গদ গদ হইয়া এই সুযোগে দিলো তাদের রিক্সা নামিয়ে সেই সুইমিংপুলে।

![fb_img_1492784299966](http://sonelablog.com/wp-content/uploads/2017/04/FB_IMG_1492784299966-225x300.jpg)

ভ্যান গাড়ীও বাকি থাকবে কেন, যাত্রী উঠিয়ে সেও নেমে পড়লো, মেয়র মহোদয় আরো খুশি।

![fb_img_1492784295211](http://sonelablog.com/wp-content/uploads/2017/04/FB_IMG_1492784295211-400x300.jpg)

উনি খুশি হয়ে আবার ফরিয়াদ দিলেন, হে আল্লাহ্‌ মাবুদ, শুধু কেন রাস্তাঘাটে সুইমিংপুল হবে, বাড়ী ঘর সব জায়গায় সুইমিংপুল চায় আর পেলেনও, আর কি চাই উনার, উনি বগল বাজান, সাথে চট্টগ্রামবাসীও বগল বাজাতে থাকেন, সব জায়গায় আর মাটির চিহ্ন নাই, সব সুইমিংপুলময় হয়ে গেলো, আহা কি মজা আকাশে বাতাসে।।

\|/

 

 

 

---

Comments: 37 — https://sonelablog.com/%e0%a6%b8%e0%a7%81%e0%a6%87%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%82%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b2/#comments
