# সুইমিংপুল

Author: হালিম নজরুল
Published: 2022-09-12
Category: ছড়া
URL: https://sonelablog.com/%e0%a6%b8%e0%a7%81%e0%a6%87%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%82%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b2-2/

ফের যদি যাস ওই সুইমিং পুলে,

তোকে আমি নিশ্চিত চড়াবোই শুলে।

সুইমিং পুলে শুধু সাঁতারের পানি !

কাপড় ভেজার পরে কমে কিছুখানি?

কমে কই! বাড়ে আরও দিন-রাত রোজ।

কোত্থেকে বাড়ে তা? রাখিস কি খোঁজ?

পানিতে মেশানো থাকে লবন ইউরিয়া,

বাড়ায় সারের গুণ ময়না ও টিয়া ।

এমনিতে মোটা তুই ডুববার ভয়,

আরও মোটা হওয়াটা শোভনীয় নয়।

দোহাই যাসনে ওই সুইমিং পুলে,

এরপরও যাস যদি চড়াবোই শুলে।
