# সীমাহীন নীলাকাশ

- Author: [সাবিনা ইয়াসমিন](https://sonelablog.com/author/sabina-yeasmin/)
- Published: 2020-06-02T22:00:34+00:00
- Updated: 2020-06-04T17:25:53+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b8%e0%a7%80%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b9%e0%a7%80%e0%a6%a8-%e0%a6%a8%e0%a7%80%e0%a6%b2%e0%a6%be%e0%a6%95%e0%a6%be%e0%a6%b6/

---

 

আমি আজ আর কোথাও যাব-না  
এই নীলাকাশ ছেড়ে….  
কোথাও নাহ, আর-না,  
দুই ভ্রূর মাঝে আর এক চোখ দিয়ে শুধুই দেখে যাব  
সীমাহীন নীলাকাশ……।

জড়োসড়োর বেদনাদায়ক ঝুঁকি,  
অন্ধকারের ব্যাখ্যাকার,  
নিজেকে লুকিয়ে রাখার উন্মুখ উন্মুক্ত-গোপন অভিসার,  
জ্বলন্ত হতাশার শিকার,  
কান্না চেপে কান্নায় ভেঙ্গে পড়ে  
নিঃশব্দে হেঁটে আসা, ফেলে আসা দীর্ঘ-পথ!

সে যাই হোক-না কেন  
হৃদয়ের গোপন ভাঁজে লুকিয়ে রাখা  
নীলাকাশ দেখে নেব খুঁজে খুঁজে,  
অবিশ্রান্ত ভাবে।

* অ-কবিতা

---

Comments: 32 — https://sonelablog.com/%e0%a6%b8%e0%a7%80%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b9%e0%a7%80%e0%a6%a8-%e0%a6%a8%e0%a7%80%e0%a6%b2%e0%a6%be%e0%a6%95%e0%a6%be%e0%a6%b6/#comments
