# ”সীমার মাঝে”

- Author: [অচিন পরিচয়](https://sonelablog.com/author/ochinporichoy/)
- Published: 2013-05-25T15:07:30+00:00
- Updated: 2013-05-25T15:12:15+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- Tags: অকবিতা, আমাদের, ইচ্ছে পূরণ, একান্ত অনুভূতি, একান্ত ভাবনা, কবিতা, খেরোখাতা, ছবির ব্লগ, দেশকে জানুন, বরিশাল, বিশ্বাস
- URL: https://sonelablog.com/%e0%a6%b8%e0%a7%80%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%9d%e0%a7%87/

---

সীমার মাঝে, আসীম, তুমি  
বাজাও আপন সুর ।  
আমার মধ্যে তোমার প্রকাশ  
তাই এত মধুর ।

কত বর্ণে কত গন্ধে,  
কত গানে কত ছন্দে,  
আরুপ, তোমার রূপের লীলায়  
জাগে হ্রীদয়পুর ।  
আমার মধ্যে তোমার শোভা  
এমন সুমধুর ।

তোমায় আমায় মিলন হলে  
সকলি যায় খুলে-  
বিশ্ব সাগর ঢেউ খেলিয়ে  
ওঠে তখন দুলে ।

তোমার আলোয় নাই তো ছায়া,  
আমার মাঝে পায় সে কায়া,  
হয় সে আমার অশ্রুজলে  
সুন্দর বিধুর ।  
আমার মধ্যে তোমার শোভা  
এমন সুমধুর ।

---

Comments: 13 — https://sonelablog.com/%e0%a6%b8%e0%a7%80%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%9d%e0%a7%87/#comments
