# সিম রি-রেজিষ্টেশনে আপনার NID অন্যকেউ ব্যাবহার করছে না তো !!!

- Author: [সঞ্জয় কুমার](https://sonelablog.com/author/sanjoy-kumar/)
- Published: 2016-06-10T13:42:57+00:00
- Updated: 2016-06-13T07:05:25+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/), [বিবিধ](https://sonelablog.com/category/misc/), [সমসাময়িক](https://sonelablog.com/category/current_affairs/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%ae-%e0%a6%b0%e0%a6%bf-%e0%a6%b0%e0%a7%87%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%87%e0%a6%b6%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%86%e0%a6%aa%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0-nid/

---

[!\[18849663-3D-Human-in-Warning-Pose-Don-t-Do-It--Stock-Photo-man-stop-white\](http://sonelablog.com/wp-content/uploads/2016/06/18849663-3D-Human-in-Warning-Pose-Don-t-Do-It-Stock-Photo-man-stop-white.jpg)](http://sonelablog.com/%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%ae-%e0%a6%b0%e0%a6%bf-%e0%a6%b0%e0%a7%87%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%87%e0%a6%b6%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%86%e0%a6%aa%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0-nid/18849663-3d-human-in-warning-pose-don-t-do-it-stock-photo-man-stop-white/)

গত কয়েকদিন এবং আজও গ্রামীণফোন হেলপ লাইনে যোগাযোগ করেও জানতে পারিনি আমার NID এর আন্ডারে কতগুলো সিম রি রেজিষ্টেশন করা আছে ।

ওদিকে আবার [টাকা দিলেই মিলছে বায়োমেট্রিকের সিম](http://m.prothom-alo.com/bangladesh/article/882562)  । স্পষ্টত বোঝা যাচ্ছে এই সিম গুলো কৌশলে অন্যকারো হাতের ছাপ দিয়ে রেজিষ্টেশন করা । কোন অপরাধী এই সিম ব্যাবহার করে ক্রাইম করলে দোষ গিয়ে পড়বে আসল সিম মালিকের ঘাড়ে !!! সেটা আপনি আমি যে কেউ হতে পারেন । এটা থেকে বাঁচার একটাই উপায় সিম কোম্পানি থেকে জেনে নেয়া আপনার NID এর আন্ডারে ঠিক কতগুলি সিম রেজিষ্টেশন করা । কিন্তু দুঃখের বিষয় দেশের সবচেয়ে বড় মোবাইল অপারেটর গ্রামীনফোন গ্রাহকদের কে এই সুবিধা দিচ্ছেন না ।

অথচ বাংলালিক সিম থেকে *1600# ডায়াল করলেই আপনি সহজেই তথ্যগুলো পেয়ে যাবেন ।

সমাধান  
আপাতত সমাধান এখন নেই । তবে আমরা বাধ্য করতে পারি সিম কোম্পানি গুলোকে যেন তারা বায়োমেট্রিক সিম নিবন্ধন বিষয়ক সকল তথ্য আমাদের কাছে প্রকাশে স্বচ্ছতা দেখায় ।

বার বার হেলপ লাইনে এই ব্যাপারে অভিযোগ করুন ।মেজরিটি গ্রাহক এটা নিয়ে অভিযোগ করলে অবশ্যই একটা ভাল সমাধান অবশ্যই আসবে ।

ধন্যবাদ সবাইকে ।

প্রাসঙ্গিকঃ নীচের লিংক এ  
[**বায়োমেট্রিক সিম নিবন্ধনের পরে মোবাইল ঘটিত অপরাধের পরিমান কমে গিয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী তারানা হালিম।**](http://www.banglamail24.com/news/156249)

---

Comments: 22 — https://sonelablog.com/%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%ae-%e0%a6%b0%e0%a6%bf-%e0%a6%b0%e0%a7%87%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%87%e0%a6%b6%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%86%e0%a6%aa%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0-nid/#comments
