# সিজ দ্য নাইট (৪)

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2019-06-21T12:00:58+00:00
- Updated: 2019-06-21T09:26:27+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%9c-%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%87%e0%a6%9f-%e0%a7%aa/

---

 

সঙ্গোপনে এ কোন মাতোয়ারা/মিলন-যুদ্ধ  
আচমকা জ্বলে ওঠা জ্যোৎস্নাগন্ধা বিবস্ত্র চাঁদকে নিয়ে!!  
বিগলিত কাঁপা হৃদয়ে বিব্রত হতে হতে বলতে পারছিনা  
বুকে হাঁটা নাজুক-পথিক নির্ণয়ে,  
‘সিজ দ্য নাইট’;

ধন্য এ জনপদ  
ধ্রুপদী বীণের আওয়াজ এখন এই ধানসিঁড়িটির তীরে,  
এখানে তুচ্ছ, নিত্য-নূতনের লেখালেখি,  
এখানে তুচ্ছ, ধূলিঝড়ের ঝড়বৃষ্টি,  
এখানে তুচ্ছ, রাত-বিরোতের কান্নাকাটি,  
এখানে তুচ্ছ, রক্তচাপের নৈমিত্তিক লাফালাফি।

এখানে এই তীরে শুধুই বয়ে বয়ে যাওয়া,  
অদেখা স্বপ্ন-সুখে শুধুই ঘুমিয়ে থাকা,  
স্বপ্নে স্বপ্নে ভুল-নির্ভুলের কবিতা পড়া,  
খর-রৌদ্রকে পূর্ণ হরতালে ফেলে  
ভোর-শিশিরে হারিয়ে যাওয়া,  
অপেক্ষমাণতার অনুরণনে শুধুই হারিয়ে যাওয়া।

---

Comments: 34 — https://sonelablog.com/%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%9c-%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%87%e0%a6%9f-%e0%a7%aa/#comments
