# সিকি-স্বপ্নের বসন্ত

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2021-02-19T16:08:42+00:00
- Updated: 2021-02-19T16:08:42+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%95%e0%a6%bf-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%b8%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4/

---

 

সিকি-স্বপ্ন-আদিখ্যেতার আদিপনা, গা ছমছমে জজবা,  
তুখোড় আয়োজন-প্রয়োজনের তুমুল হুলুস্থুল ছাড়াই  
এ বসন্তে একটুখানি ফিরে তাকাতে ফিরে যেতে চাই  
ধানসিড়িটির তীরে;  
সঙ্কোচহীন নিপুণতায় এই স্বর্ণজলে ঠোঁট ছোঁয়াতে চাই;  
অবরুদ্ধ নির্জনতার কপাট ঠেলে;

নিঃশব্দ নাবিকের মত না-জ্বলে ওঠা স্রোতে  
নাও ভাসাতে ইচ্ছে করে, শূন্যতার নেকাব ছিন্ন করে;  
গোপনচারী কাক-জ্যোৎস্নায় নিরন্তর ডাকছে আমায়  
স্বপ্ন-নির্জনতার বাঁশরীতে, দেখবে/দেখাবে বলে;

অবিরাম কুয়াশা দৃশ্যান্তরে এখন, মৌনী রাত্রি/মধ্য দুপুর  
এ যেন দু’হাত মেলে দাড়িয়ে আছে জলতরঙ্গে,  
আমাকে ছোঁবে বলে, উজ্জীবিত হৃদয়ের প্রাণবন্ত ধানসিড়ি;

ছবি, নেটের।

---

Comments: 14 — https://sonelablog.com/%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%95%e0%a6%bf-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%b8%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4/#comments
