# সাড়ে তিন হাত ভূমি

- Author: [রকিব লিখন](https://sonelablog.com/author/rokib-likhon/)
- Published: 2014-05-19T17:04:30+00:00
- Updated: 2014-05-19T17:04:30+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b8%e0%a6%be%e0%a7%9c%e0%a7%87-%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%a4-%e0%a6%ad%e0%a7%82%e0%a6%ae%e0%a6%bf/

---

[!\[\](http://sonelablog.com/wp-content/uploads/2014/05/123-150x150.jpg)](http://sonelablog.com/wp-content/uploads/2014/05/123.jpg)  
প্রচ্ছন্ন আনন্দ খেলা করে যখন দেখি তোমার ঐ মুখ  
স্নিগ্ধতার অতলে ডুবে যায় আশাহুত ভাললাগায় বুক  
তোমার কোমল অঙ্গ নাচায় হৃদয় ধমনীতে বিমুগ্ধ সুর  
নিত্য বাজে তোমার গান আমার কানে সন্ধ্যা-দুপুর-ভোর  
ক্লান্তিতে অক্লান্ত হয় শরীর তবু জাগে তোমার অনুভূতি  
তোমার বুকে ভেসে বেড়াই আমি তুমি আমার অতল নদী  
নিরাশার ভৈরবী গানে তোমার প্রেরণা বাঁজায় মূরজ বাঁশি  
সাড়ে তিন হাত ভূমি যেন দাও হে বাংলা তোমায় ভালবাসি  
২০ মার্চ ২০১৪  
চালাবন, উত্তরা।

---

Comments: 14 — https://sonelablog.com/%e0%a6%b8%e0%a6%be%e0%a7%9c%e0%a7%87-%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%a4-%e0%a6%ad%e0%a7%82%e0%a6%ae%e0%a6%bf/#comments
