# সাহিত্যের হয় সর্বনাশ

- Author: [এস.জেড বাবু](https://sonelablog.com/author/s-z-babu/)
- Published: 2019-11-30T02:55:52+00:00
- Updated: 2019-11-30T02:55:52+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b9%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%b8%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b6/

---

সবাই লিখলে গল্প হয়  
হয় সুন্দর উপন্যাস  
আমি লিখলে যোগ অংক হয়  
সাহিত্যের হয় সর্বনাশ____

কতজন লিখে ছোট গল্প  
আমিও লিখি কিছুটা  
তাদের লিখায় বাহবা পায়,  
আর আমার লিখা পায় হাসিটা

কেউ লিখে কবিতা কত  
বিরহ ভালবাসায়  
আমার লিখা কেমন যেন  
সবাইকে শুধু হাসায় ___

কৌতুক লিখে কতজনায়  
কতজন পড়ে হাসে  
কতজনের লিখা কতজন পড়ে  
কতখানি ভালবেসে

অনেকের ছোঁয়ার বর্ণেরা পায়  
ছান্দিক বর্ণ রূপ  
আমার লিখায় কলম কান্দে  
ভাসায় কাগজের বুক

আমি বোকা-শোকা, মূর্খ মানুষ  
ভুল বানানে লিখি  
সবার সাথে আর পাশে থেকে থেকে  
প্রতিদিন প্রতিনিয়ত শিখি____॥

-0-

---

Comments: 22 — https://sonelablog.com/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b9%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%b8%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b6/#comments
