# সাহিত্যের উপর তালিবানি ফতুয়া !

Author: এজহারুল এইচ শেখ
Published: 2013-01-12
Category: অন্যান্য, বিবিধ, সমসাময়িক, সাহিত্য
URL: https://sonelablog.com/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%89%e0%a6%aa%e0%a6%b0-%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a8%e0%a6%bf-%e0%a6%ab/

বাংলা সাহিত্যের অসীম মহাসাগরে অসংখ্য শব্দ ভান্ডার আছে ! কবির চেতনার সাগরে ঢেউ আছড়ে পড়লে,যে শব্দ গুলো নিয়ে কবির একতারা বেজে ওঠে সেটাই কবিতার রূপ নেই ! যে শব্দ গুলো একতারার সুরে ভেসে ওঠে , সেটা কিন্তু সম্পূর্ন স্বাধীন-মানবিক মনের  ব্যাপার ! কবি মনতো এটা দেখবে না যে কে কোন শব্দ এর আগে ব্যবহার করেছেন ? কবি কবিতা লিখবে নাকি কে কোন শব্দ এর আগে ব্যবহার করেছে সেটা নিয়ে ভাববে ? উদাহারণে আসা যাক, যেমন কবি জসীমুদ্দিনের কবর কবিতায় লয়ে ,ক্ষণে  ,তোরে ইত্যাদি অনেক শব্দ ব্যবহার করেছেন । তার মানে কি এটাই দাঁড়ায় রবীন্দ্রনাথের সাহিত্য থেকে টুকেছেন ? বা কবি শামসুর রহমান যে শব্দ ব্যবহার করেছেন সেটা সুনীল স্যার ব্যবহার করবেন না ? অনেকে আবার টেকনিক্যাল ভাবে ,দশকে বিচার করে থাকেন ! এসব তো কর্পোরেট জগৎ এ চলে ! তবে কি সাহিত্য কর্পোরেট জগৎ – এ প্রবেশ করলো নাকি ? ছায়ার কথা যদি আসে তবে রবীন্দ্রনাথের উপর উপনিষদের ,রুমি ও ইকবাল এর উপর কুরানের ছায়া আছে ! সাহিত্যের উপর তালিবানি ফতুয়া চলে না ! সাহিত্য অসীম !
