# সাহসী প্রেমিকের অভাব

- Author: [নীলাঞ্জনা নীলা](https://sonelablog.com/author/nilanjana/)
- Published: 2016-10-23T06:00:30+00:00
- Updated: 2016-10-23T06:00:30+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/), [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b9%e0%a6%b8%e0%a7%80-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%95%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%85%e0%a6%ad%e0%a6%be%e0%a6%ac/

---

![সাহসীকতা...](http://sonelablog.com/wp-content/uploads/2016/10/leap.jpg)

****সাহসীকতা…****

খুব সৎ এবং সাহসী একজন প্রেমিক চাই।  
আকাশের মতো উদার, ঝড়ের মতো উদ্দাম,  
বৃক্ষের মতো কঠিন একজনকে চাই  
এমন একজন প্রেমিক;  
যার চোখে কোনো ভণিতা নেই, মুখ ভরা ঢঙ্গী ভাব নেই  
আবেগে ডুবে যেমন যেতে পারে,  
ঠিক তেমনি ডোবাতেও পারে, এবং ভাসতে ও ভাসাতে;

অমন প্রেমিক আছে নাকি এ সময়ে?  
অসম্ভবের যুগ চলছে এখন  
আজকাল ধর্ষণকারী না চাইতেই পাওয়া যায়,  
সাহসী প্রেমিক নয়।

হ্যামিল্টন, কানাডা  
২৩ অক্টোবর, ২০১৬ ইং।

---

Comments: 46 — https://sonelablog.com/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b9%e0%a6%b8%e0%a7%80-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%95%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%85%e0%a6%ad%e0%a6%be%e0%a6%ac/#comments
