# সালঙ্কারা সোনেলা

- Author: [বনলতা সেন](https://sonelablog.com/author/bonolota/)
- Published: 2014-09-13T03:56:41+00:00
- Updated: 2014-09-15T03:57:21+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b2%e0%a6%99%e0%a7%8d%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be-%e0%a6%b8%e0%a7%8b%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be/

---

সধবার বেশে এলে এই নীলাচলে  
সবুজ-নীলের তিলক কেটে  
বাহুল্য বর্জিত মেধহীন একহারা সূচী শুভ্র প্রসন্নতায়;  
শ্বেত চন্দনের সুবাস ছড়িয়ে।  
সদা বসন্ত সম্ভারের অলংকারে সত্তার গহীনে সোনেলা,  
তোমাকেই বেসেছি ভালো তোমাতেই চিরদিন।

ধবল সাজ দেখে অন্ধকারে তাচ্ছিল্যের ফুঁয়ে  
উড়ে গেছে ক্ষণিকের ছিঁচকে নির্লজ্জ চড়ুইয়ের দল,  
মর,মরে ভুত হয়ে শ্মশানের এঁটোকাঁটা ঘেঁটে বেঁচে থাক্‌।  
মরে বেঁচে থাক্‌ প্রেতিনীর লাথি-ঝাঁটা খেয়ে  
ছাই-কালি মাখা নেংটো ভুত হয়ে।

প্রায় অদৃশ্য ক্ষুদে জাদুকরের জাদুর ছোঁয়ায়  
যা চাই তা পাই,নিত্য নূতন কত কী! ধন্য যাদুকর,ধন্য সোনেলা।

চুপিসারে চোখ মেলে চোখ রাখি নিদ্রাহীন এ হরিণী চোখে  
নীলাঞ্জনা সালঙ্কারা সোনেলায়।  
‘এর আগে এমন সুন্দর দেখিনি তোমাকে’ সোনেলা !

---

Comments: 43 — https://sonelablog.com/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b2%e0%a6%99%e0%a7%8d%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be-%e0%a6%b8%e0%a7%8b%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be/#comments
