# সালঃ ৩০৯৪ (চন্দ্র) ৩য় পর্ব

Author: ইঞ্জা
Published: 2016-06-08
Category: বিবিধ
URL: https://sonelablog.com/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b2%e0%a6%83-%e0%a7%a9%e0%a7%a6%e0%a7%af%e0%a7%aa-%e0%a6%9a%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%b0-%e0%a7%a9%e0%a7%9f-%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac/

A462 ও D666 দ্রুত বাসায় ফিরে এলো আর সবার মতই আর ফিরেই D666 হলোগ্রাফ ইমেইজ নিউজ চালু করলো আর সাথে সাথে এক নিউজ প্রেজেন্টার সামনে চলে আসলো (আগেকার সময় টিভি চালু করলে যেমন দেখা যেত আর এখন সরাসরি যেন সামনে বসে আছে বলে মনে হয়, চাইলে তার সাথে কথাও বলা যায়, বর্তমানে টিভি, ফোন, সেল কিছুই নেই আছে শুধু একটা ডিভাইস যা দিয়ে এই ভাবেই সব কথাবার্তা, খবর শুনা, মুভি দেখা সব হয় হলোগ্রাফ ইমেইজের মাধ্যমে যা খুবই জান্তব মনে হয়) এই সময় খবর চলছে যাতে নিউজ প্রেজেন্টার বলছে “আগামী ২ দিনের মধ্যেই চন্দ্র আঘাত হানতে যাচ্ছে পৃথিবীতে আর এতে পৃথিবীর সমস্ত জীব সহ সব ধ্বংস হয়ে যাবে এবং এই কারনে আসে পাশের বেশ কিছু গ্রহ যেমন মঙ্গল, বুধ, শুক্র গ্রহের বেশ ক্ষতিগ্রস্ত হবে সাথে তাদের চন্দ্রগুলোও একেবারে ধবংস হয়ে যাবে যে কারনে সূর্যের বাকি গ্রহ গুলো কক্ষচ্যুত হবে আর এতে এই এলাকার পরবর্তী অবস্তা কি হবে তা নিয়ে গ্যালেক্সি ৯ এর বিজ্ঞানীররা হিসাব নিকাশ করছেন” এতটুকু শুনার পর A462 বলল প্লিজ বন্ধ কর আর দেখতে ইচ্ছে করছেনা।

D666 উঠে গেল দুপুরের খাওয়ার ব্যবস্থা করতে, আসলে সেও খুব ভয়ে আছে যা মৃত্যু ভয়, খাওয়ার নিয়ে এসে সে A462র গা গেসে বসলো আর জিজ্ঞেস করলো “এখন কি হবে প্রিয়” যদিও সে জানে মরণ ছাড়া তাদের আর কোন গতি নেই, A462 বললো “কি আর হবে বলো” বলে খাওয়াতে মন দিলো, ট্যাবলেট গুলো নিয়ে চুষতে লাগলো।

মধ্য রাতে হঠাৎ কে যেন ধাক্কা দিয়ে দুজনকেই মাঠিতে ফেলে দিলো, অসচেতন অবস্থায় তারা বুঝতে পারলো ভুমিকম্প হচ্ছে, দুজনেই দৌড়ে ঘরের বাহিরে এলো আর এক মূহুর্ত পরেই সব বাড়ীগুলো হুড়মুড় করে ভেঙ্গে পড়তে লাগলো, চারিদিকের রাস্তা গুলো ফেটে ফেটে বড় বড় খাঁদে রুপ নিতে লাগলো, তারা দুজনে দুজনার হাত ধরে দৌড়াতে লাগলো কিছু দূর সামনের মাঠ লক্ষ্য করে, একটু পরেই ভুমিকম্প বন্ধ হয়ে গেল আর কিছু পর পর মৃদু কম্পন হতে লাগলো।

ঘন্টা খানেক পরে A462 তার হাতের হলোগ্রাফ চালু করলো যাতে নিউজ প্রেজেন্টার বলছে “এই কিছুক্ষন আগে পৃথিবীতে ঘটে গেল প্রচন্ড ভুমিকম্প যা সব দেশ ও জায়গাতে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে,ভাটার সময় হওয়াতে সকল সমুদ্রের পানি অনেক নিচে থাকাতে কোন বড় ধরনের সুনামি সতর্কতা নেই, বিজ্ঞানীরা আসে পাশের সকল গ্যালেক্সিতে আকুল আবেদন করেছেন যেন তারা পৃথিবীকে বাঁচানোর কোন পন্থা আছে কিনা জানানোর জন্য।।
