# “সারপ্রাইজ”- দন্ত্যস রওশন

Author: গালিবা ইয়াসমিন
Published: 2018-10-07
Category: বুক রিভিউ
URL: https://sonelablog.com/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%87%e0%a6%9c-%e0%a6%a6%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a6%b8-%e0%a6%b0%e0%a6%93%e0%a6%b6%e0%a6%a8/

বইঃ সারপ্রাইজ  
লেখকঃ দন্ত্যস রওশন  
প্রকাশকঃ অনন্যা  
প্রচ্ছদশিল্পীঃ স্বপন চারুশি  
মোট পৃষ্ঠাঃ ৮৭  
মূল্য: ১৫০  
পাঠ্য প্রতিক্রিয়া :  
শুরুতে লেখক সম্পর্কে বলি – “দন্ত্যস রওশন যিনি হচ্ছেন পেশায় সাংবাদিক, দৈনিক প্রথম আলো এবং সভাপতি প্রথম আলো বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদ। এছাড়াও তিনি অনুকাব্যের জন্য অধিক জনপ্রিয় ।  
“সারপ্রাইজ” মূলত শিশুতোষ বই , তবুও আমি পড়লাম কারণ হঠাৎ করে বাচ্চাদের মতো ভাবতে ইচ্ছে হলো । বইতে মোট ১৫টা গল্প আছে, প্রত্যেকটাই খুব সুন্দর গোছাল গল্প । ভালো কথা গুলো গল্পের মাধ্যমেই বাচ্চাদের মাথায় ঢুকিয়ে দেয়া যায় , এই বইয়ের সব গুলো গল্পই সেরকম । বইটা আপনাকে একটা নতুন কুড়ির নতুন স্বপ্নের সাথে পরিচয় করিয়ে দিবে । আজকাল যে সন্তানদের সাথে পিতামাতা’র এক বিশাল দূরত্ব সৃষ্টি হচ্ছে সে দিকটা লেখক এখানে তুলে ধরেছেন সুন্দর ভাবে তাই আমি বলতে চাই বইতে বড়দের জন্যও কিছু বার্তা রয়েছে।  
এক কথায়-“সারপ্রাইজ” বইয়ের শুরুটা ‘গল্প’ দিয়ে শেষটা ‘স্বপ্ন’ দিয়ে।  
যত যাই হোক মনের দিক থেকে আমরা কম বেশি সবাই শিশু।  
লেখক “দন্ত্যস রওশন” এর ‘সারপ্রাইজ’ বই সংগ্রহ করে নিজে পড়ুন এবং বাচ্চা-কাচ্চা-শিশুদের কেও উপহার হিসেবে দিন।  
শুভ হোক আপনার পাঠ্য কার্যক্রম।  
![](http://sonelablog.com/wp-content/uploads/2018/10/43342740_497463587397999_7478417559969071104_n.jpg)
