# সাম্প্রতিক ধর্ষণ, নারী নির্যাতন এবং রাজনীতি

- Author: [জিসান শা ইকরাম](https://sonelablog.com/author/jeshan4u/)
- Published: 2020-10-09T07:57:41+00:00
- Updated: 2020-10-09T13:48:30+00:00
- Category: [সমসাময়িক](https://sonelablog.com/category/current_affairs/)
- Tags: ধর্ষণ, ধর্ষোনের পরে ভিডিও ধারন, নারী নির্যাতন, বলাৎকার, বিয়ের প্রলোভনে ধর্ষন
- URL: https://sonelablog.com/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%a7%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%a3-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0%e0%a7%80-%e0%a6%a8%e0%a6%bf/

---

গত কিছুদিন ধরে বাংলাদেশে দেশে যেন নারী নির্যাতন, ধর্ষণ, বলাৎকার এর প্লাবন হচ্ছে। এই প্লাবনে দেশের প্রায় সমস্ত মানুষ বিপর্যস্ত দিশেহারা হয়ে পরেছে। ধর্ষন, নারী নির্যাতন এবং বলাৎকারের প্রকৃত সংখ্যা অবশ্যই প্রকাশিত সংখ্যার চেয়ে বেশি। লোকলজ্জা, শ্রেণী বিভাজন ইত্যাদি কারনে অনেক ঘটনাই অপ্রকাশিত রয়ে যায়।  
সেপ্টেম্বর ২০ থেকে অক্টোবরের ৬ তারিখ পর্যন্ত আলোচিত ধর্ষন, নারী নির্যাতন এবং বলাৎকারের ঘটনা সমূহ দেখা যাক। এরপরেও গত তিন দিনে বেশ কিছু ঘটনা সংঘঠিত হয়েছে। এমন অবস্থার প্রেক্ষিতে জাতিসংঘ পর্যন্ত উদ্বেগ প্রকাশ করেছে।

১। গোপালগঞ্জের কোটালীপাড়ায় নবম শ্রেণির এক স্কুলছাত্রী ধর্ষণ এবং ধর্ষনের ভিডিও ধারণ।  
২। খাগড়াছড়িতে এক প্রতিবন্ধী মেয়ে্কে গন ধর্ষণ।  
৩। সিলেট এম সি কলেজে এক নববধূকে গন ধর্ষণ।  
৪। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণ।  
৫। গাইবান্ধায় দুই দিন ধরে তরুণীকে ধর্ষণ।  
৬। নারায়ণগঞ্জ ও টাঙ্গাইলে শিশু ধর্ষণ।  
৭। শিবগঞ্জে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগ শ্বশুর গ্রেফতার।  
৮। কুমিল্লার চৌদ্দগ্রামে কোচিং সেন্টারে ছাত্রী ধর্ষণ।  
৯। ওজু করতে বাহির হয়ে ৭০ বছর বয়সের এক নারী ধর্ষণ।  
১০। ফেনীতে তিন বছরের এক মেয়ে শিশুকে একা পেয়ে ধর্ষণ করে প্রতিবেশী এক রাজমিস্ত্রী।  
১১। মাদ্রাসার এক হুজুরের গত তিন মাস ধরে এক মাদ্রাসার ছাত্রকে ঘুমের ঔষধ খাইয়ে বলাৎকার।  
১২। রাজশাহীর তানোর উপজেলার এক গির্জায় তিন দিন এক কিশোরীকে আটকে রেখে গির্জার ফাদার কর্তৃক ধর্ষণ।  
১৩। নোয়াখালীতে এক মহিলাকে উলঙ্গ করে ধর্ষণের চেষ্টা ও নির্যাতন, যার ভিডিও অনলাইনে ছড়িয়ে দেয়া হয়েছে।

উপরের ধর্ষণ, নারী নির্যাতন এবং বলাৎকার সবগুলোই সমান গুরুত্বের দাবিদার হলেও গুরুত্ব পেয়েছে দুটি ঘটনার। একটি প্রবল আলোচিত ধর্ষণ মামলা গুরুত্বহীন কর হয়েছে। অন্য সব ঘটনা আলোচনা হতে ছিটকে পরেছে। একটি ঘটনা ব্যাতিত অন্য সব ঘটনার হোতাদের গ্রেফতার করা হয়েছে।  
সিলেট এমসি কলেজের ছাত্রাবাসে এক নববধূকে গণধর্ষণ এবং নোয়াখালীর বেগমগঞ্জে এক নারীকে উলংগ করে নির্যাতন এবং তা ভিডিও করে একমাস পরে অনলাইনে প্রকাশ করে দেয়ার ঘটনায় দেশব্যপী তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। গণধর্ষণের আরো একটি ঘটনা পাহাড়ি অঞ্চলে ঘটলেও তা তেমন আলোচনায় আসেনি।  
এর কারণ সম্পুর্নই রাজনৈতিক। এমসি কলেজ এবং নোয়াখালীর বেগমগঞ্জের ঘটনার হোতা হচ্ছে ছাত্রলীগ, যুবলীগের কর্মীরা। অনলাইন দখল করা সরকার বিরোধী শক্তির প্রচার এবং অফলাইনে সরকার বিরোধী ছাত্র সংগঠনের মাধ্যমে ব্যাপক প্রচার প্রচারনায় এটি জনগনের মনে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করে।

আবার একটি ধর্ষণ মামলা রাজনৈতিক বিবেচনায় আলোচনার বাইরে রাখা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী বিয়ের প্রলোভনে ধর্ষনের দুটো মামলা করেন ছাত্র অধিকার পরিষদ এর নেতা হাসান আল মামুন , নাজমুল হাসান সোহাগ সহ মোট ছয়জনের বিরুদ্ধে। ডাকসু ভিপি নুরুল হক নুরও এই মামলার একজন আসামি। সাম্প্রতিক ধর্ষণের মামলা গুলোতে মামলা হলেই অভিযুক্তদের গ্রেফতার করা হচ্ছে। বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলায় গ্রেফতারের দুটো উদাহরন  
১। [বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলায় এক চেয়ারম্যান গ্রেফতার।](https://www.jagonews24.com/country/news/602928)  
২। [বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলায় যুবলীগ নেতা গ্রেফতার।](https://bangla.dhakatribune.com/bangladesh/2020/10/08/28216/%E0%A6%AC%E0%A6%BF%E0%A7%9F%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%B2%E0%A7%8B%E0%A6%AD%E0%A6%A8%E0%A7%87-%E0%A6%A7%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%A3:-%E0%A6%95%E0%A7%81%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%B2%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%AF%E0%A7%81%E0%A6%AC%E0%A6%B2%E0%A7%80%E0%A6%97-%E0%A6%A8%E0%A7%87%E0%A6%A4%E0%A6%BE-%E0%A6%97%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%AB%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B0)  
এমন অসংখ্য উদাহরন পাওয়া যাবে নেটে সার্চ দিলে। কিন্তু রাজনৈতিক অস্থিরতা, অসন্তোষ বৃদ্ধি পাবার সম্ভাবনা থাকায় বিশ্ববিদ্যালয় ছাত্রীর করা এই ধর্ষণ মামলাটি প্রায় হিমাগারে পাঠান হয়।

যে কোন ধর্ষণ, নারী নির্যাতন, বলাৎকারের ঘটনা সমান ঘৃণিত এবং গুরুত্বের দাবীদার হলেও তা সমান গুরুত্ব পায় না। যে সমস্ত ঘটনায় রাজনীতির কুট কৌশল দ্বারা সুবিধা নেয়া যাবে সে সমস্তই কেবল গুরুত্ব পায় বা আলোচনায় আসে। এখানে ধর্ষণ,নারী নির্যাতন,বলাৎকারের ঘটনার কোনো মূল্য নেই, আছে স্বার্থের মূল্য। এই স্বার্থের জন্যই একপক্ষ অন্য পক্ষকে ঘায়েল করার কৌশল নির্ধারণ করেন। ধর্ষণ বা নির্যাতন একটি হাতিয়ার মাত্র। আসল উদ্দেশ্য প্রতিপক্ষকে পরাস্ত করা।

উপরে বর্নিত ৩ এবং ১৩ এর ঘটনায় ছাত্রলীগ এবং যুবলীগ এর কর্মীরা জড়িত ছিল বলেই তা গুরুত্ব পেয়েছে। ২। খাগড়াছড়িতে এক প্রতিবন্ধী মেয়ে্কে গন ধর্ষণ এবং ৩। সিলেট এম সি কলেজে এক নববধূকে গন ধর্ষণ প্রায় একই সময়ে সংঘটিত হলেও ২ গুরুত্ব পায়নি। ৩ গুরুত্ব পেয়েছে রাজনৈতিক কারনে। ১৩ নং ও রাজনৈতিক কারনেই গুরুত্ব পেয়েছে।

ধর্ষণ, নারী নির্যাতন বন্ধের দাবীতে শাহাবাগ সহ সমস্ত দেশে আন্দোলন শুরু হয়েছে এবং তা এখনো চলছে। সাধারণ জনতা এই আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থনও ব্যাক্ত করেছে। তবে আন্দোলনের পিছনে যে রাজনৈতিক উদ্দেশ্য জড়িত তা দু একদিনের মধ্যেই প্রকাশ হয়ে গিয়েছে আন্দোলনের প্লাকার্ড, ব্যানার, শ্লোগানের মাধ্যমে। আন্দোলনকারীরা সরকারের পতন চান। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধর্ষকদের পাহাড়াদার হিসেবে উল্লেখ করা হয়েছে। সম্পুর্নই অপ্রাসঙ্গিক ভাবে মুজিব কোট পুড়িয়ে দেয়া হয়েছে। এসমস্ত কার্যকলাপে এটিই প্রমানিত হয় যে ছাত্রলীগ এবং যুবলীগ কর্মীরা যদি ধর্ষণ, নির্যাতন না করতো তবে এই আন্দোলন হতো না। আন্দোলন কারীদের মুখ্য উদ্দেশ্য ধর্ষণ ঘটনা নয়। মূখ্য উদ্দেশ্য সরকারকে অ-জনপ্রিয় করে তোলা। প্রচার কৌশল, নারী নির্যাতন এবং ধর্ষন ঘটনায় অতিষ্ঠ জনসাধারনের চাহিদার প্রেক্ষিতে আন্দোলনকারীরা তাদের উদ্দেশ্য কিছুটা হলেও সফল হয়েছে।

সরকার সিদ্ধান্ত নিয়েছে ধর্ষণের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডের বিধান আইনে যুক্ত করা হবে। পূর্বে সর্বোচ্চ সাজা ছিল যাবজ্জীবন কারাদণ্ড।এই সরকারের আমলেই কি ধর্ষণ,নারী নির্যাতন হচ্ছে?

কোনো ভাবেই তো ধর্ষণ কমছে না।সরকার তো চাচ্ছে ধর্ষণ,নারী নির্যাতন কমে যাক।প্রচলিত আইনে ধর্ষণ কমছে না বলে অন্য ভাবেও ধর্ষকদের দমানোর চেষ্টা করা হয়েছিল।কিন্তু বর্তমান আন্দোলনকারী বিভিন্ন রাজনৈতিক সংগঠন এবং এমেনেস্টি ইন্টারন্যাশনাল এর সমালোচনার প্রেক্ষিতে তা বন্ধ হয়ে যায়।  
নীচের ঘটনা গুলো পর্যালোচনা করলেই সরকারের ধর্ষণ এবং নারী নির্যাতন বন্ধের আন্তরিকতার পরিচয় পাওয়া যাবে।

*২২ মে, ২০২০,টঙ্গীতে বন্ধুকযুদ্ধে শিশু ধর্ষণ মামলার আসামি নিহত।  
*১৫ জুন ২০২০,নোয়াখালীর সেনবাগে শিশু ধর্ষণ মামলার আসামি মিজান বন্দুকযুদ্ধে নিহত।  
*১৫ জুন ২০২০, র‍্যাবের সাথে বন্ধুক যুদ্ধে বাঁশখালীতে ধর্ষণ মামলার আসামি নিহত।  
*২৯ জানুয়ারী ২০১৯, চট্টগ্রামে বন্ধুকযুদ্ধে গণধর্ষণ মামলার আসামী শাহাবুদ্দিন নিহত।  
*১ ফেব্রুয়ারী ২০১৯,চট্টগ্রামে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষনের ঘটনায় আসামি সাহাবউদ্দিন ক্রস ফায়ারে নিহত।  
*২৯ এপ্রিল ২০১৯,হাত-পা বেধে স্কুল ছাত্রীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত সাইফুল র‍্যাবের সাথে বন্দুকযুদ্ধে নিহত।  
*মে ১১, ২০১৯,মেহেরপুরের গাংনী উপজেলায় বন্দুকযুদ্ধে ধর্ষণের আসামি ইয়াকুব আলী নিহত।  
*২৭ জুন ২০১৯,সীতাকুন্ডে এক স্কুল ছাত্রীকে ধর্ষণ মামলার আসামি ইকবাল হোসেন রানা র‍্যাবের ক্রসফায়ারে নিহত।  
*১৪ আগষ্ট,২০১৯, ভোলায় ঈদের চাঁদরাতে ধর্ষিতা স্কুল ছাত্রী ধর্ষণ মামলার সন্দেহভাজন দুই আসামি ক্রসফায়ারে নিহত।  
*২১ফেব্রুয়ারী,২০১৮,কক্সবাজারের চকরিয়ায় আনোয়ার হোসেন নামে একজন ধর্ষক র‍্যাবের সাথে বন্দুকযুদ্ধে নিহত।  
*২৪ এপ্রিল ২০১৮ তারিখ চট্টগ্রামের বাঁশখালী- পেকুয়া এলাকায় র‍্যাবের সাথে ক্রসফায়ারে শিশু ধর্ষণকারী আবদুল হাকিম নিহত।  
*এ-ব্যাতীত দেশের বেশ কয়েকটি স্থানে কয়েকজন ধর্ষক রহস্যময় হারকিউলিসের হাতে নিহত হয়েছে। গুলিবিদ্ধ লাশের সাথে ধর্ষণ সম্পর্কে স্বীকারোক্তি এবং পরিণতি সম্পর্কে সাবধানবাণী লেখা ছিল।  
অনলাইনে খুঁজলে এমন ক্রসফায়ার, বন্দুকযুদ্ধে ধর্ষণ মামলার আসামির নিহত হবার ঘটনা আরো পাওয়া যাবে।

এই সমস্ত ঘটনায় এটিই প্রমাণিত হয় যে,সরকারও চাচ্ছে দেশ থেকে ধর্ষণ এবং নারী নির্যাতন কমে যাক। কিন্তু কমছে না এটিই বাস্তব। সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড হলেই যে ধর্ষণ, নারী নির্যাতন বন্ধ হয়ে যাবে এমনটা আশা করা যায় না।

কেন কমছে না ধর্ষণ এবং নারী নির্যাতন? – আগামী পর্বে

সংযুক্তিঃ  
[রাজনৈতিক বিবেচনা এবং স্বার্থের কারণে অনুষ্ঠিত শাহবাগে ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী সমাবেশ।](https://www.newsg24.com/bangladesh-news/80439/%E0%A6%9B%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%87%20%E0%A6%89%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B2%20%E0%A6%B6%E0%A6%BE%E0%A6%B9%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%97)  
![](https://sonelablog.com/wp-content/uploads/2020/10/121103505_2900238633537953_2114263582719753648_n-640x480-1.jpg)

 

[রাজনৈতিক স্বার্থের বলি  একা লড়াই চালিয়ে যাওয়া  অনশনে বসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সেই ছাত্রী। ](http://www.dainikamadershomoy.com/post/280053)  
![](https://sonelablog.com/wp-content/uploads/2020/10/121029174_658028538477953_6710419999985005940_n.jpg)

ফিচার ছবিঃ গুগল ইমেজ

---

Comments: 14 — https://sonelablog.com/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%a7%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%a3-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0%e0%a7%80-%e0%a6%a8%e0%a6%bf/#comments
