# সাবাশ বাংলাদেশ ! সাবাশ ! !

- Author: [নীলকন্ঠ জয়](https://sonelablog.com/author/nilkanthojoy/)
- Published: 2013-10-29T18:00:08+00:00
- Updated: 2013-11-02T04:43:01+00:00
- Category: [এদেশ](https://sonelablog.com/category/this_country/), [খেলাধুলা](https://sonelablog.com/category/misc/sports/), [সমসাময়িক](https://sonelablog.com/category/current_affairs/)
- Tags: ক্রিকেট, টাইগার্সদের সাথে আছি, নীলকন্ঠ জয়ের ডায়েরী, বাংলাদেশ ক্রিকেট
- URL: https://sonelablog.com/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b6-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b6-%e0%a6%93%e0%a6%b0%e0%a7%87/

---

কোথায় বড়ে মিয়া(বড়াই মিয়া) জাভেদ মিঁয়াদাদ? কোথায় দাঁড়িওয়ালা সিদু? কোথায় ইউনুস মিয়া? কোথায় টাকলা শেহবাগ? কোথায় সাহেবী বোথাম,কোথায় মিষ্টার বয়কট?

কি বলেছিলেন বাংলাদেশকে নিয়ে? মনে পড়ে? আসেন মনে করিয়ে দেই।

##### # জিওফ্রে বয়কট’ ২০১০ *“এখন পর্যন্ত পরিস্থিতি এমনই জিম্বাবুয়ে বা বাংলাদেশ হুট করে দু’-একটা ম্যাচ জিতবে ঠিকই কিন্তু তারা বিশ্বকাপ জিতে নিবে এমন কথা কি বলেছে কেউ?”*

# বীরেন্দ্র শেবাগ’ ২০১০  
বাংলাদেশ ‘অর্ডিনারি দল’।

# নভোজাৎ সিং সিঁধু’ বিশ্বকাপ ২০১১  
*“তেলাপোকাও আকাশে ওড়ে, পাখিও আকাশে ওড়ে।”*

# ইউনুস খান  
*“Can ICC please replace Afganistan with Bangladesh? Its so refreshing and exciting to see a new team in world cricket and that too play with so much intent and determination! I’m sure they will do much better job than Bangladesh.”*

দেখে যাও এসে যে বাংলাদেশকে নিয়ে তোমরা নোংড়ামো করেছিলে, কাগজের বাঘ বলে উপহাস করেছিলে নবীন একটা ক্রিকেট টিমকে নিয়ে, সেই কাগুজে বাঘ আজ পরিণত বাঘ। হুংকার শুনতে পাও? আর বেশিদিন নেই যেদিন তোমাদের দেশকেও এভাবেই খাবলে ধরবে। তখন কোথায় লুকাবে মুখ?

JUST FOR YOU NONSENSE GUYS,***” ITS BANGLADESH, KNOWS HOW TO FIGHT, HOW TO WIN.  JUST WAIT & SEE.”***

যারা বাংলাদেশকে নিয়ে এত সমালোচনা করে,নষ্টামি করে তাদের বলছি, এটা অঘটন নয়। ধারাবাহিক জয়ের ধারা। সেই এশিয়া কাপ থেকে শুরু । ***চলছে এবং চলবেই…পারলে ঠেকা।***

[!\[\](http://sonelablog.com/wp-content/uploads/2013/10/bangladesh-cricket-wcup-ireland-2011-2-25-5-14-22.jpg)](http://sonelablog.com/wp-content/uploads/2013/10/bangladesh-cricket-wcup-ireland-2011-2-25-5-14-22.jpg)

*ফটো by চলো বাংলাদেশ।*

এই অল্প কয়েক বছরে বাংলাদেশের অর্জনগুলো (যা কিনা অন্যদলগুলো এত অল্প সময়ে অর্জন করতে পারেনি) কিসের নির্দেশ দেয়???

>> টেষ্টে ২টি হ্যাট্রিক, ওয়ানডেতে ৩টি।  
>> সর্বোকনিষ্ঠ অভিষেক টেষ্ট সেঞ্চুরিয়ান।  
>> সবগুলো দলের বিপক্ষে জয়।  
>> সাকিবের সেরা টেষ্ট এবং ওয়ান্ডে অলরাউন্ডার স্থান দীর্ঘদিন ধরে রাখা।  
>> গাজীর অভিষেক টেষ্ট সেঞ্চুরী ও পাঁচ উইকেট।  
>> প্রথম শ্রেণী ম্যাচে গাজীর দ্রুততম সেঞ্চুরীর (১ম ও ২য়) রেকর্ড।  
>> টেষ্ট/ ওয়ানডেতে ৫০ রানের নিচে অলআউট না হওয়া।  
>> ডন ব্যাডম্যান উনার প্রথম ৫ টেস্টে করেছিলেন ৪৭৬ রান,আর আমাদের মমিনুল করলো রেকর্ড ৫৮৪ রান।দুই টেষ্টের সিরিজে দিলশানের সর্বোচ্চ রানের রেকর্ড ভেঙ্গে নতুন নাম মমিনুল।  
>> লিষ্ট এ ম্যাচে নাঈম ইসলামের ৬ বলে ৬ ছক্কা।

এছাড়া আরোও একডজন রেকর্ড আছে টেষ্ট,ওডিআই, টি-২০ এবং লিষ্ট এ ম্যাচে।

এরপরেও যে বলবে বাংলাদেশ খারাপ খেলছে , ওদের খেলতে দেওয়া হচ্ছে কেনো? মুখ সামলা সময় থাকতে নইলে কিন্তু ***থাপড়াইয়া কান লাল করে দিবো***  বলে দিলাম।

এই বাংলাদেশকে ***পারলে ঠেকা ! !***

![](http://whos.amung.us/widget/7z8bkhlcmfy0.png)

![](http://whos.amung.us/widget/7z8bkhlcmfy0.png)

![](http://whos.amung.us/widget/7z8bkhlcmfy0.png)

![](http://whos.amung.us/widget/7z8bkhlcmfy0.png)

![](http://whos.amung.us/widget/7z8bkhlcmfy0.png)

---

Comments: 38 — https://sonelablog.com/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b6-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b6-%e0%a6%93%e0%a6%b0%e0%a7%87/#comments
