# সাপ

- Author: [আলমগীর সরকার লিটন](https://sonelablog.com/author/al571981amgir/)
- Published: 2022-08-16T08:22:26+00:00
- Updated: 2022-08-16T08:22:26+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%aa/

---

*সময় এখন যে, চিরস্থায়ী মনোভাব*

*লোভ লালসায় ঢাকে না তার খাপ;*

*মাছির মতো ছুটতে চায় অলিগলিতে*

*চোখে মুখে ফুটাবে নাকি সরিষা ফুল*

*সাহস হারাস না ধানশালিক- ফিঙ্গের*

*দিকে তাকিয়ে লাভ নেই- অলিগলিতে*

*উড়তেই হবে শালিক! মনের চারপাশে*

*ভেবে রাখ বেহেশত-ভাবো না জাহান্নাম*

*নাম- যশ খোঁজ না অলিগলি- বেহেশতে*

*ঐ দেখো এগে আসছে কর্মের ফলে সাপ।*  

০১ ভাদ্র ১৪২৯, ১৬ আগস্ট ’২২

---

Comments: 10 — https://sonelablog.com/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%aa/#comments
