# সান্নিধ্যের ধানসিড়ি

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2020-04-30T04:30:00+00:00
- Updated: 2020-04-30T09:16:43+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%af%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a7%e0%a6%be%e0%a6%a8%e0%a6%b8%e0%a6%bf%e0%a7%9c%e0%a6%bf/

---

 

অস্বচ্ছ স্বপ্নগুলো বারবার ফিরে আসে  
অবিশ্বাস্য ঘূর্ণির মত, মিলেমিশে,  
ফিরে যেতে চায় দূর-অতীতে,  
সম্ভ্রম-সহস্রের সবুজ-শ্যামল ধানসিড়িটির তীরে;  
অবিমিশ্র একাকীত্ব-সান্নিধ্যের নিবিড়-পরম একাত্বতায়।

ভয়ংকর জাল-ফেলা বিরুদ্ধতা হাসে

পাশ ফিরে শুয়ে, আাত্মগ্লানি চেপে রেখে,

ফিরে আনা স্বপ্ন রুখে সে দেবেই

নিপীড়নের নিখাদ-নিভাঁজ অ-নির্বিষ মধু-ঢেলে;

 

আপাত-অদৃশ্য এ-এক আতঙ্কজনক নিশপিশ মিশ্রতা।

 

ছবি……নেটের।

---

Comments: 28 — https://sonelablog.com/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%af%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a7%e0%a6%be%e0%a6%a8%e0%a6%b8%e0%a6%bf%e0%a7%9c%e0%a6%bf/#comments
