# সাদা স্বপ্ন

- Author: [আগুন রঙের শিমুল](https://sonelablog.com/author/shimul-ful/)
- Published: 2017-07-01T21:08:36+00:00
- Updated: 2017-07-01T21:08:36+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%a6%e0%a6%be-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a8/

---

ঈশান থেকে হেটে হেটে –  
তোমার বারান্দায় মেঘ, অন্ধকার।  
তোমার ঘুমের পাশে এসে বসে –  
ইনসমনিয়াক রাত্তিরের হাহাকার।

তোমার বারান্দায় দোল খায় আলো,  
জলটুঙ্গীতে ভাসে ডোবে অস্থির জোনাক –  
উইন্ডচাইম টুংটাং, টুংটাং বেদনার মতো  
ভেবে ভেবে, হেটে হেটে তোমার বারান্দায় ; আশা  
এইবুঝি মেঘ, অন্ধকার, অস্থিরতা কেটে ভোর এলো।

---

Comments: 8 — https://sonelablog.com/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%a6%e0%a6%be-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a8/#comments
