# সাইমুম ঝড়ে মুসাফির

- Author: [অনন্য অর্ণব](https://sonelablog.com/author/ananno-arnob/)
- Published: 2020-01-20T18:25:57+00:00
- Updated: 2020-01-21T02:31:31+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%87%e0%a6%ae%e0%a7%81%e0%a6%ae-%e0%a6%9d%e0%a6%a1%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%ae%e0%a7%81%e0%a6%b8%e0%a6%be%e0%a6%ab%e0%a6%bf%e0%a6%b0/

---

*এ প্রগাঢ় প্রায়োপবেশন অলক্ষ্যে কি করে মোর রয়-*  
*যেখানে রতি জীব্য দিব্য- মম মর্মে তুলেছে প্রলয়*  
*সংশয়ে সংকল্প না চ্যুতি- সুদীর্ঘ যামিনী টুটি*  
*মুসাফির চলেছি ছুটি- ধরনী দিয়েছে মোরে ক্ষনিক আশ্রয়।।*

*তৃতীয় প্রহরে নিশী- সহসা বাড়িলো বেগ সাইমুম ঝড়ে*  
*বালুকা বৃষ্টি তোড়ে দিগ্বিদিক ভুলি আমি রইলাম সেথা পড়ে*  
*ঈশানে উঠেনি জেগে মায়ময়ী শুকতারা ভেনাসের-লালপেড়ে শাড়ি,*  
*মরুর তরণী ধরি মুসাফির রইলাম পড়ি দিতে হবে দুর্যোগ ভরা সুদীর্ঘ পথ পাড়ি।।*

*কি আসু কি আশু মৃত্যু অনিবার্য শ্বাপদ ভরা সাহারার ঐ পথ*  
*বৈভবের তলানী শূণ্য; কি অরন্য- অসামান্য নির্ভীক সে দ্বৈরথ*  
*প্রতিপক্ষ প্রকৃতির ঐ হন্যে হওয়া মাতাল হাওয়ার ‘লু*  
*তান্ডবে তার দায় যে ভীষণ দেহের সাথে মনের বাঁধলো ক্যু।।*

> *তবুও চলেছি অধীর যাত্রা মম অন্য কোন উপায় যে আর নাই*
>  *বেদুইন এই রাত পেরিয়ে তাহার দ্বারে পৌঁছে যাবো আমি যে সহসাই,*
>  *এ আঁধার রাতে রিক্ত দুহাতে- আমি ছুটে যাই তার তরে-*
>  *যাহার অপার প্রেমের সিন্ধু বিশদ বিন্দু পোষা মোর অন্তরে ।।*

---

Comments: 28 — https://sonelablog.com/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%87%e0%a6%ae%e0%a7%81%e0%a6%ae-%e0%a6%9d%e0%a6%a1%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%ae%e0%a7%81%e0%a6%b8%e0%a6%be%e0%a6%ab%e0%a6%bf%e0%a6%b0/#comments
