# সাংবাদিক সুমনের উপর হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে: জাতীয় সাংবাদিক ক্লাব

Author: কাজী জহির উদ্দিন তিতাস
Published: 2020-02-01
Category: বিবিধ
URL: https://sonelablog.com/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%82%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%b8%e0%a7%81%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%89%e0%a6%aa%e0%a6%b0-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%ae%e0%a6%b2/

রাজধানীর মোহাম্মদপুরের জাফরাবাদ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে আগামী নিউজের সাংবাদিক মোস্তাফিজুর রহমান সুমনের উপর হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে জাতীয় সাংবাদিক ক্লাব কেন্দ্রীয় কমিটি।

জাতীয় সাংবাদিক ক্লাব কেন্দ্রীয় কমিটির সভাপতি কাজী জহির উদ্দিন তিতাস সাক্ষরিত এক প্রতিবাদ লিপিতে এই আহ্বান জানিয়েছেন জাতীয় সাংবাদিক ক্লাবের সভাপতি কাজী জহির উদ্দিন তিতাস, সিনিয়র সহ সভাপতি মোঃ রফিকুল ইসলাম জোমাদ্দার মিলন, সহ সভাপতি মোঃ হাসান আলী রেজা দোজা, সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আকলিমা আক্তার শিউলী, সাংগঠনিক সম্পাদক আল মাহমুদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক বি. এম. সাগর প্রমুখ।  
আগামী নিউজের সাংবাদিক মোস্তাফিজুর রহমান সুমনের উপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার পূর্বক আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবী জানান।
