# সাঁজের মায়া

- Author: [বনলতা সেন](https://sonelablog.com/author/bonolota/)
- Published: 2014-08-24T03:39:58+00:00
- Updated: 2014-08-24T03:41:49+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%81%e0%a6%9c%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%be%e0%a7%9f%e0%a6%be/

---

নিঃশ্বাস দূরত্বে দাঁড়িয়ে কী বলতে চাও ? সোনালী সাঁজ। দাবানল বুকে চেপে নিরাপদ নিরাপত্তায়।  
সাঁজ,কুহক দেখেছো – সেজেছো কখনও। সূর্যের জাহাজডুবি শেষে সুগন্ধি চাঁদ একটু পরেই ছুঁয়ে যাবে তোমাকে,বাতাসে তার ই সুর পৌঁছে গেছে।কী এমন দগ্ধ যন্ত্রণা,মুখরা তোমাকে চুপিয়ে রেখেছে।

ছদ্মবেশীর ডুগডুগি হাতে সারাক্ষণ হাটেমাঠে স্যাঁতস্যাঁতে তন্বী হৃদয় সেঁকছ বুঝি খাঁখাঁ রোদ্দুরে!

নাচাবো বানর ,জীবন্ত খরগোশ , সার্কাসের আহত ক্লাউন,হাড্ডিসার খিস্তি-খেঁউড়ের কার্তিক ও তুফান তার্কিক।  
নাবালকের হাঁটি-হাঁটি পা পা করে ছেড়ে দেব।

দেখ –দেখ গোধূলি,চোখ তুলে তাকাও – দেখছ ? কতটা রং আমার ডানায় ?  
চল না, উড়ে যাই ঐ দূর নীলিমায়।

সুগন্ধী গোলাপ সন্ধ্যা ,বনপোড়া হরিণী সন্ধ্যা,  
সুপক্ব সোনালী কাফনে নিপুণ চিতায় চড়িয়ে ধূপের গন্ধ টেনে নেব ব্যাপক খরার তৃষ্ণার্ত এ বুকে।  
নিঃশব্দ সাঁজের স্বপ্নাচ্ছন্ন দিলখোলা হাসি ঝরে পড়ে মোদের মাঝে।

---

Comments: 63 — https://sonelablog.com/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%81%e0%a6%9c%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%be%e0%a7%9f%e0%a6%be/#comments
