# সহসা

Author: সৈয়দ আলী উল আমিন
Published: 2017-03-23
Category: কবিতা
URL: https://sonelablog.com/%e0%a6%b8%e0%a6%b9%e0%a6%b8%e0%a6%be/

আমার সমস্ত কথা যদি  
শব্দে তুলে ধরতে পারতাম;  
সহসা আবেগের কথাগুলো, সহসা উৎকণ্ঠা,  
প্রেমের প্রবল আকাঙ্ক্ষার অনুভূতিগুলো-  
অতলে অনেক নিস্তব্ধতার কথা ।  
হয়তো কাউকে নিবিড় করে দেখবার ইচ্ছা-  
রুদ্ধশ্বাস জীবনে বেচে থাকার যন্ত্রণা নিয়ে  
হতবাক হয়ে দাড়িয়ে থাকার কথা।  
আকাশ থেকে কখন, \_\_\_\_\_\_\_\_\_কোন সময়  
হয়তো যখন তখন কিছু তারা খসে পড়েছে  
তাদের কথা ।  
যদি বলি\_\_\_\_\_\_\_\_\_\_\_\_\_\_\_\_  
আমার ঘরের স’ব কটি বাতি জ্বেলে  
এবং যন্ত্রণার সমস্ত গল্প শুনে;  
আমার পৃথিবীর সামান্যতম আলোক রেখাকে  
ধোঁয়ার মতো কুণ্ডলী পাকিয়ে  
আকাশে নিজের মতন করে উড়িয়ে দেবার কথা–  
কিন্তু এ-কথা গুলো যাদের বলছি  
তারা তো হৃদয় দেয়নি ।।
