# সহযোগিতা

Author: শুভ মালাকার
Published: 2026-06-01
Category: কবিতা
URL: https://sonelablog.com/%e0%a6%b8%e0%a6%b9%e0%a6%af%e0%a7%8b%e0%a6%97%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%be/

সহযোগিতা কেউ করবে না,  
তোমাকে!  
করতে হবে সহযোগিতা,  
নিজেই নিজেকে।

কখনো এমন মনে হয়,  
রহিম-করিম আর রমেশ!  
করবে সহযোগিতা,  
আমায় বেশ।

এ-তো ভ্রান্ত ধারনা।

জীবনে করেছি বহু অপচয়,  
এখানে-ওখানে আর সবখানে!  
করে আনন্দ আমার,  
হলো সর্বশেষ।

এটাই বাস্তবতা।

যতদিন থাকব আমি ধরায়,  
গরিব-ধনী আর দানবীরে!  
না চেয়ে সহযোগিতা,  
কাজ করব শেষ।

এটি আমি ভুলবনা।

তারিখঃ 31-07-2025 ইং
