# সহজ সরল

- Author: [আলমগীর সরকার লিটন](https://sonelablog.com/author/al571981amgir/)
- Published: 2021-12-04T06:09:26+00:00
- Updated: 2021-12-04T06:09:26+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b8%e0%a6%b9%e0%a6%9c-%e0%a6%b8%e0%a6%b0%e0%a6%b2/

---

বাস্তবতা শিকড় বড়ই নিঠুর নির্দয়  
তাই বুঝার মতো মন হয়ে উঠে না কার;  
চার দেয়ালে যতোই শ্বেত পাথর দিয়ে গড় প্রসাদ  
বাস্তবতার শিকড়ে ভাঙ্গবেই একদিন;  
কিছু বলার ক্ষমতা থাকবে না চারপাশ নীরব নিস্তব্ধ  
সময়ে অহমিকা হিমালয়ে নিক্ষেপ কর-  
দেখবে উষ্ণতা ছুঁয়ে গেছে দেহের চারপাশ!  
তখন মনে হবে বাস্তবতা পানির মতো সহজ সরল  
চোখের সমুখে যাহা দেখি দেখতেছি কঠিন সত্য-  
অতঃপর মনের জটিলতা ছুড়ে ফেললেই দেখবে সহজ সরল।

১৯ অগ্রহায়ণ ১৪২৮, ০৪ ডিসেম্বর ২১

---

Comments: 10 — https://sonelablog.com/%e0%a6%b8%e0%a6%b9%e0%a6%9c-%e0%a6%b8%e0%a6%b0%e0%a6%b2/#comments
