# সহজে সহজ নয়…

- Author: [বন্যা লিপি](https://sonelablog.com/author/lipi71/)
- Published: 2020-04-12T13:35:28+00:00
- Updated: 2020-04-12T13:55:16+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b8%e0%a6%b9%e0%a6%9c%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%b9%e0%a6%9c-%e0%a6%a8%e0%a7%9f/

---

 

প্রাপ্য যা কিছু; সহজে নয় সহজলভ্য :  
ইচ্ছেগুলো ফানুস হলে  
যাচনা’রং ঠুঁকরে খাবে।

এমনতরো বায়না সকল  
শীতলপাটির তলে  
ঘুমপাড়ানী গানের সুরে  
কেবল স্বপ্ন দেখে।

মনখারাপের এনভেলাপে  
হলদে গোলাপ ফোটে,  
কালবোশেখি ধুলোর ঝড়ে  
চোখের কাজল ভাসে।

আধেক চাঁদের আলো দিয়ে ঘর ভরেছি আলোয়  
নিকষ কালো দূরেই রাখি  
ভয় কেন আর কালোয়!

বেদুঈন নয় চোরাগলির পথিক  
অবারিত মরুপ্রান্তর চষেই ফেলি ক্ষমতার অধিক।

---

Comments: 27 — https://sonelablog.com/%e0%a6%b8%e0%a6%b9%e0%a6%9c%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%b9%e0%a6%9c-%e0%a6%a8%e0%a7%9f/#comments
