# সহজতা ও ব্যক্তিত্ব

- Author: [শাহীন চৌধুরী ডলি](https://sonelablog.com/author/shaheen1971/)
- Published: 2017-06-14T11:01:31+00:00
- Updated: 2017-06-14T11:01:31+00:00
- Category: [বিবিধ](https://sonelablog.com/category/misc/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b8%e0%a6%b9%e0%a6%9c%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%93-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%ac/

---

#আপনি বাকপটু, কথার কারিগর  
আপনার শব্দভাণ্ডার ভরপুর পূর্ণতায় ।  
যখন যে কোন শব্দের সাথে শব্দের মালা গেঁথে  
নির্মাণ করতে পারেন অপূর্ব সব কথকতা  
প্রয়োগ করতে পারেন যখন যেমন ইচ্ছা ।  
তবে কি জানেন তো —****–  
জানলে আর পারলেই সব কথা বা কাজ  
সবসময় যথেচ্ছ ব্যবহৃত হতে দিতে নেই ,  
পরিবেশ ও পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করে  
সেই মতো কথা বললে বা কাজ করলেই  
কেবল তাতে সঠিক ব্যক্তিত্বের প্রতিফলন ঘটে ।  
যেমন: যখন দেশ শোকের সাগরে ভাসে  
আপনার স্ট্যাটাস প্রেমে, রঙে, ঢঙে, ব্যঙ্গে ভরপুর ,  
অথবা আহতের প্রতি সমবেদনা জানালে  
নির্বিচার শ্লেষাত্মক আক্রমণাত্মক বিদ্রুপাত্মক বাণীতে শরবিদ্ধ করতে পিছু হটেন না মোটেও ।  
যদি একাত্ম না ই হতে পারেন  
অন্তত নিশ্চুপ থাকুন প্রকাশে ।  
অন্যে নিজেকে সময়ের সাথে সংযত করলে  
তাও মেনে নিতে বাঁধে আপনার ,  
যিনি ক্ষতির কারণ নয় কোনমতেই  
তাকেও স্বস্তিতে থাকতে দিতে হোন অরাজি ।  
আপনার অসুস্থ সত্তার কাছে  
অন্যের সুন্দর চলন বলনের নেই স্বীকৃতি  
দয়া করে এভাবে নিজ ব্যক্তিত্ব দিবেন না জলাঞ্জলি,  
স্মরণে আনি সর্বজন গ্রাহ্য বাণী –*****–  
একজন মানুষের কথা কর্ম  
তার মননের মানসিকতার পরিচয়ের ঝান্ডা উড়ায়,  
আর সঠিক ব্যক্তিত্ববান মানুষই সবসময় শ্রদ্ধেয়, পূজনীয় ।#

শাহীন চৌধুরী ডলি  
১৪ জুন ২০১৭  
ঢাকা

---

Comments: 10 — https://sonelablog.com/%e0%a6%b8%e0%a6%b9%e0%a6%9c%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%93-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%ac/#comments
