# সহচর

- Author: [কামরুল ইসলাম](https://sonelablog.com/author/kamrul-islam75/)
- Published: 2019-12-21T05:41:30+00:00
- Updated: 2019-12-21T05:41:30+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b8%e0%a6%b9%e0%a6%9a%e0%a6%b0/

---

হিম হিম জোছনায়, কুয়াশা এলো নেমে ~  
রাতের দ্বিপ্রহরে, জাগি মুঠোফোনের প্রেমে ~  
সাঁঝ সাঁঝ আকাশে, মেঘের লুকোচুরিতে চাঁদ ~  
স্বপ্ন গুলো উঠে জেগে, ভেঙে সীমানার বাঁধ ~  
বিনা তারে কথা বলি, সংগোপনে বাঁধি ঘর ~  
নিঝুম রাতে, জোনাকীর দলে, তুমি হলে সহচর ~  
নিস্তব্দতা বাড়ে, গাঢ় হয় প্রেম, তুমি আসো আরো গভীরে ~  
হারাই যেন, অনাদায়ি জীবনে, স্বরচিত স্বপ্নের ভীড়ে ~  
ছুঁয়ে যায় মন, বনলতার দেশে, উষ্ণ প্রেমের গানে ~  
চার দেয়ালের নিঃসঙ্গতা, স্বপ্নভূক প্রাণে, তোমায় শুধু কাছে টানে ~  
ছুঁই ছুঁই যেন, আলতা রাঙা অধর, রেশমী চুলের ঘ্রাণে ~  
এ কোন টান, শতজনমের প্রাণ, ভাসে অথৈ বাণে ~  
ভোর হয়, আলো ছড়ায়, জানালার ফাঁকে রবি ~  
ফুরায় না লেনদেন, জীবনের ধ্যান জ্ঞান, বাকী যেনো সবই ~  
এক রাত্রি নয়, চাই আরো প্রণয়, অনাদায়ি জীবনের সহচর ~  
স্বপ্নে গড়া, সুখে ভরা, এক জীবনের বাসর ।

রচনা কাল ঃ ১২/১২/২০১৯  
ঢাকা

---

Comments: 18 — https://sonelablog.com/%e0%a6%b8%e0%a6%b9%e0%a6%9a%e0%a6%b0/#comments
