# সর্দি হলেই হয় অনুভব…এইতো আছিস তুই….

Author: সীমান্ত উন্মাদ
Published: 2014-08-30
Category: বিবিধ, রম্য
URL: https://sonelablog.com/%e0%a6%b8%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%bf-%e0%a6%b9%e0%a6%b2%e0%a7%87%e0%a6%87-%e0%a6%b9%e0%a7%9f-%e0%a6%85%e0%a6%a8%e0%a7%81%e0%a6%ad%e0%a6%ac-%e0%a6%8f%e0%a6%87%e0%a6%a4%e0%a7%8b-%e0%a6%86/

[![](http://sonelablog.com/wp-content/uploads/2014/08/sa-239x300.jpg)](/archives/20150/sa-5)

১. বৃষ্টি চেয়ে ক্লান্ত আমি  
তৃষনার্ত এক চাতক,  
তোমায় আমি ঠিক চিনেছি  
মায়াবীনি ঘাতক।![:-/](http://cdn1.somewhereinblog.net/smileys/emot-slices_24.gif)

২. ভালবাসার মুখোশ পরে  
খাচ্ছ আমায় ছিলে,  
সেই প্রমানই পাচ্ছি আমি  
খাওয়ার পরের বিলে। ;?

৩. মনটা আমার চাঁদের ন্যায়  
তুমি তার সূয্যি,  
তোমার আলোয় আলোকিত  
হচ্ছি আমি রোজ্জই। \\|/

৪. বড্ড তোমায় ভালবাসি  
দোষ কি আমার এটা ?  
চোখ যে তোমার কথা বলে  
দোষ করেছে সেটা। :p

৫. ভালবেসে রুমাল দিলি  
সঙ্গে যাতে থুই,  
সর্দি হলেই হয় অনুভব  
এইতো আছিস তুই।। 😀

৬. আমার হৃদয় ফুল বানিয়ে  
দিলাম উপহার,  
ফুলটা ফেলে কাঁটা তুমি  
করলে ব্যাবহার।। ^:^

৭। ক্লান্ত আমি মুক্তি চেয়ে  
মামলা ঠুকে ঠুকে,  
তোমার মনের ঘাতাগারে  
মরছি ধুকে ধুকে।। ^:^

৮. ভাঙ্গা আমার হৃদয়টাকে  
বেচবো সস্তা দামে,  
কিনতে চাইলে দরখাস্ত  
পাঠিও নীল খামে।। :=

আমার আসলে অনেক কাম কাজ তবে মাঝে মাঝে মাথায় পাগলামি চাড়া মারলে আপ্নাগ লগে দেখা করতে আসি, খালি হাতেতো আর আসুন যায়না তাই একখান রম্য কাব্য দিয়া গেলাম। সবাই ভাল থাইকেন অনেক অনেক।

ইতি সীমান্ত উন্মাদ।
