# সরিষা দুপুর

- Author: [আলমগীর সরকার লিটন](https://sonelablog.com/author/al571981amgir/)
- Published: 2020-11-09T06:18:34+00:00
- Updated: 2020-11-10T04:46:30+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b8%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%b7%e0%a6%be-%e0%a6%a6%e0%a7%81%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0/

---

*দিগন্ত মাঠে সরিষা দুপুর*  
*উষ্ণতায় গা ঝিম ঝিম করে-*  
*রাতের গায়ে হাত ছোঁয়া যায় না*  
*শীত শীত ভাবে- এরকম আগলা শীত*  
*ভালই লাগে ইট পাথর শহর জুড়ে;*

*শিশিরে দুর্বলা ঘাসের স্মৃতি*  
*কুয়াশার চাদরে ডেকে রাখা উত্তাপ*  
*সূর্যমুখী ভোরে এক কাটা মুড়িমোয়ার স্বাদ!*  
*কতটা ভালই লাগে এখন বুঝতে হয় ভুল*  
*পূর্ণিমার চাদ শীতটা থাক ভাবনা ধরে*

*কখন একঘেয়েমি হয়েছি সাদা মেঘে*  
*গ্রীষ্ম গেলো, শরত গেলো বর্ষাটাও গেলো*  
*এ শীত নবান্ন হারানো বেলা আর নাহি*  
*খোঁজে পেলো- হাহাকার দিগন্ত মাঠ- তাও ক্ষীণ*  
*ঘাসফড়িংর মেললো ডাকা চোখ ঘিরে।*

২৪ কার্তিক ১৪২৬, ০৯ নভেম্বর২০  
————————————-

---

Comments: 23 — https://sonelablog.com/%e0%a6%b8%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%b7%e0%a6%be-%e0%a6%a6%e0%a7%81%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0/#comments
