# সরিষা তৈল হই

- Author: [আলমগীর সরকার লিটন](https://sonelablog.com/author/al571981amgir/)
- Published: 2021-11-29T06:30:41+00:00
- Updated: 2021-11-29T06:30:41+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b8%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%b7%e0%a6%be-%e0%a6%a4%e0%a7%88%e0%a6%b2-%e0%a6%b9%e0%a6%87/

---

ঘানি টানার মতো রোজ  
সরিষা তৈল উৎপাদন হচ্ছে খুব;  
ক্ষত বিক্ষত মাটির দলা  
যেদিন দুর্বলা ঘাসফুলের সাথে বাসর হবে;  
সেদিন ও এতটুুকু ঘ্রাণ পাবে না  
লম্বা নাকটাও আর জুরাবে না!  
সমস্ত উপলদ্বি ধ্বংস হবে।

হৃদয় ঘানিতে মুক্তির সানাই বাজাবে নিশ্চিয়-  
আবার কোন এক সরিষা দানার;  
অথচ এক মুহুর্তের জন্যও হলো  
বুঝার ক্ষমতাটুকু রাখলে না- অনুশোচনা  
অনুতপ্ত তো দূরের কথা- তুমি টানতে থাকো ঘানি!  
আর আমি রোজ সরিষা তৈল হই।

১৪ অগ্রহায়ণ ১৪২৮, ২৯নভেম্বর ২১

---

Comments: 9 — https://sonelablog.com/%e0%a6%b8%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%b7%e0%a6%be-%e0%a6%a4%e0%a7%88%e0%a6%b2-%e0%a6%b9%e0%a6%87/#comments
