# সরলতার প্রণয়

- Author: [আলমগীর সরকার লিটন](https://sonelablog.com/author/al571981amgir/)
- Published: 2020-03-11T05:53:38+00:00
- Updated: 2020-03-11T05:54:37+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b8%e0%a6%b0%e0%a6%b2%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a3%e0%a7%9f/

---

=========================  
*সেই দিন উষ্ণতাই পাগলছিল*  
*আমার বুঝার খুব ভুলছিল!*  
*অথচ কৃষ্ণচুড়া ঝরে গিয়েছিল বুঝিনি*  
*এখন পাগলামীটা স্বপ্নের মধ্যে সীমাবদ্ধ*  
*শুধু রাতের পর রাত ঘুম রাহালো;*

*তবুও মাঝে মাঝে এক ভবের সাগরে*  
*ভাসিয়ে যাই- জানি কোথায়- কোথায়?*  
*শত বর্ণমালা হারিয়েছে- সবুজ সোনালি মাঠ প্রান্তর*  
*জানি না কখনো হবে কি মিতালি*  
*শ্মাশান ধু ধু পরে আছে দক্ষিণার জল ঘাট।*

*তারপরও সরলতার প্রণয়ছিল খুব-*  
*সরলতায় ছুঁয়ে গিয়েছিল একমুঠো কৃষ্ণচূড়ার পাপড়ি-*  
*অথচ অবজ্ঞায় সব ভুলেই গেছে সে!*  
*আর আমি আজও কৃষ্ণচুড়া খুঁজি-*  
*লাল টুকটুকে পাপড়িগুলো!*  
*ভাবিনি কারণ সরলতার প্রণয় ছিল।*

২৭ ফাল্গুণ ১৪২৬, ১১ মার্চ ২০  
———————————-

---

Comments: 18 — https://sonelablog.com/%e0%a6%b8%e0%a6%b0%e0%a6%b2%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a3%e0%a7%9f/#comments
