# সময়

Author: আলমগীর সরকার লিটন
Published: 2020-12-13
Category: কবিতা
URL: https://sonelablog.com/%e0%a6%b8%e0%a6%ae%e0%a7%9f-3/

*দুচোখে দেখি এক শিল্পকলা  
এই আসা যাওয়ার মধ্যে সময় বড়  
নিঠুর তার গতি ফল!  
এমন কি তার সাথে হাত মিলেছে  
বাস্তবতার ক্ষীণ জ্ঞান ধ্যান;*

রোজ রবি, শশী একই বাজনা বাজায়  
শীত কুয়াশার পৌষ, মাঘ যেনো-  
আর নিঠুর হাড় কাপানো কষ্ট মায়াময়  
তবুও সময়গুলো এগে আসুক না  
সেই সোনালি স্মৃতির বাঁকে সরিষা হলুদ!

*বলতে পারে না কেউ কি এমন?  
নিয়তির বাস্তবতা খুব সহজেই মেনে নিতে হয়-  
এ সোনালি মাঠ শস্য ক্ষেতে সবুজ রঙ;  
অতঃপর এ জীবন শুধু রহস্যময় ঘিরা  
একই শিকলে বাঁধা সময়।*

২৭ অগ্রহায়ণ ১৪২৬, ১২ ডিসেম্বর ২০  
—————————————-
