# সময়

- Author: [নাজমুল হোসেন নয়ন](https://sonelablog.com/author/nazmul-hossen-noyon/)
- Published: 2020-09-06T14:52:20+00:00
- Updated: 2020-09-06T14:53:13+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b8%e0%a6%ae%e0%a7%9f-2/

---

সময়

 

রোহিঙ্গার মুখে আঁকা পৃথিবীর মানচিত্র

টরেন্টোর বেগম পড়ার,

বড় বেগমের ছেলে

মদে ঠাণ্ডা মিসিয়ে কয় –

“এলকোহল ইজ গুড ফর হেল্থ “।

 

পাঠ্যবইয়ে আমার কবিতা পড়ায়

বলে গ্লাসে মদ ঢেলে নেয় সরকার পক্ষী কবি,

আবৃতি আর ধোয়া গিলে খায়

জানালার বিপরীতের রোদ।

 

পৃথিবী কেমন আছে কবি???

 

” আমার দাদীর মুখে সব লেখা আছে ”

চিরকুট লিখে কবির আত্মহনন।

 

দেবালয়ের ইচ্ছামৃত্যু উৎসবে

হাজির দৈবনির্ভর মানব শিশু।

পৃথিবীকে দুই বার পেঁচিয়ে

বাকি বিতৃষ্ণার ফিতায় চরে

যমদূতের ভোজন সভায় কৌতুক পরিবেশন।

 

 

---

Comments: 6 — https://sonelablog.com/%e0%a6%b8%e0%a6%ae%e0%a7%9f-2/#comments
