# সময় কাহন

- Author: [আগুন রঙের শিমুল](https://sonelablog.com/author/shimul-ful/)
- Published: 2017-05-29T20:13:45+00:00
- Updated: 2017-05-29T20:13:45+00:00
- Category: [অন্যান্য](https://sonelablog.com/category/misc/others/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b8%e0%a6%ae%e0%a7%9f-%e0%a6%95%e0%a6%be%e0%a6%b9%e0%a6%a8/

---

দুপুরগুলো –  
সুন্দর বিদায় নিয়েছে –  
এইসব দুপুর, অবসন্ন ভাতঘুম মাখা প্রেম  
বিদায় নিয়েছে দেরাজের অন্ধকোনে বিলীনপ্রায় ঘ্রাণ রেখে।  
এইসব দারুণ দুপুর ছবি হয়ে গ্যাছে।

বিকেলে –  
গড়িয়ে নামে তরল অন্ধকার ;  
ফোটা ফোটা তরল আধাঁর এসে জমা হয় পানপাত্রে,  
পানপাত্রের গায়ে জমে হৃদয়ের হিম ; কুয়াশা।  
আবহে বাজে ঘরছারানিয়া মন্দিরার ধূন –  
অথচ তার বুকের ভেতর তরল আগুন।  
বিফল জনম গেল বধূ, পানপাত্র সম্মুখে রাখি তৃষায় পুড়ি শুধু।

সন্ধ্যায় –  
এইসব দীপান্বিতা সন্ধ্যা অতলান্তিক,  
স্মারক ডাকটিকেটের মতো দুর্লভ ছায়াস্মৃতি ; এবং  
মাছের চোখে মৃত সময় দেখে যাই।  
আর কক্ষচ্যুত নক্ষত্রের মতো নিজের চারিপাশে অবিরাম পাক খাই।

নোট – রোমেনের একলাইন লেখা দেখে হুট করে পুরোটাই মাথায় এসে গেলো, একটা মন্তব্য ও ঠিকঠাক জায়গায় বসে গেলো … এভাবেই লেখা হয়? কি জানি

---

Comments: 7 — https://sonelablog.com/%e0%a6%b8%e0%a6%ae%e0%a7%9f-%e0%a6%95%e0%a6%be%e0%a6%b9%e0%a6%a8/#comments
