# সময়ের হাত ধরে

- Author: [কামরুল ইসলাম](https://sonelablog.com/author/kamrul-islam75/)
- Published: 2020-11-14T09:17:47+00:00
- Updated: 2020-11-14T09:17:47+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b8%e0%a6%ae%e0%a7%9f%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%a4-%e0%a6%a7%e0%a6%b0%e0%a7%87/

---

 

সময় অনেক দূরে চলে গেছে,

সীমানার বাহিরে, মৃদু পায়ে

স্মৃতির থলে হয়েছে টইটুম্ভর

অনুভুতির স্পর্শে জেগেছে নিঃসঙ্গতা

খরার প্রবাহে কালো হয়েছে যমুনার জল ,

আসন্ন শীতের কুয়াশায় ঢেকেছে

প্রত্যাশার দিনলিপি , প্রতিনিয়ত

আহত হয় মন,  ব্যহত হয় কর্ম পাড়া,

তবুও থেমে নেই সময়ের স্রোত ,

কঁচুরী পানার মতো ভাসে, বুকে স্বপ্ন

ঝরণার মৃদু ছন্দে আসে গতি

আকাশে খুঁজে বেড়াই, শান্তির পায়রা

ভাঙা গড়ার নিয়মে বেহাল অনিয়ম

তবুও অশায় থাকে বুক, নিরাশার প্রান্তরে ,

মেঘ শাবকের দল ঢেকে দিবে বেদনার নীল,

উষ্ণতায় ভিজাবে প্রাপ্তির বৃষ্টি

প্রতিক্ষা গুছিয়ে ডানা মেলবে চাতক

শাখে হাসবে ফুল,  গাইবে পাখী

শুধু  হাসবো না, সময়ের হাত ধরে  আমি আর তুমি ।

 

রচনা কাল  ঃ ১৪/১১/২০২০

ঢাকা

---

Comments: 9 — https://sonelablog.com/%e0%a6%b8%e0%a6%ae%e0%a7%9f%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%a4-%e0%a6%a7%e0%a6%b0%e0%a7%87/#comments
