# সময়ের প্রত্যাশায়-

- Author: [শিরিন হক](https://sonelablog.com/author/shirin-haque/)
- Published: 2020-07-02T21:57:34+00:00
- Updated: 2020-07-03T03:16:13+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b8%e0%a6%ae%e0%a7%9f%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b6%e0%a6%be%e0%a7%9f/

---

 

স্বপ্নের আকাশে ভাসে সুখের রসদ।  
চুমুকে চুষে নিতে চাই মুঠোভরা সুখ।  
চাওয়াটা আকাশ চুম্বী !  
প্রত্যাশিত ক্ষণের অপেক্ষায় নির্ঘুম কাটে রাত,  
ঘড়ির কাঁটা বেজে ওঠার শব্দে।  
সময়ের দীর্ঘতায় আকাশ কখনো নীল মেঘের আচ্ছাদনে ঢাকা পড়ে।  
অজানা ভয় পিছু ছাড়েনা!

জলের ঘরে স্বপ্নে হাত- পা- চোখ একটু একটু করে প্রসারিত হয়।  
হৃৎপিন্ড টিকটক করে বেজেই চলেছে।  
ভুমি কম্পনে কাঁপিয়ে চলে, আবার নিশ্চুপ নিরবে ভয়ে কম্পিত হয় মগজ।

উৎকট সময়ের অবসান হবে আজ;  
সোনালী অক্ষরে লিখা হবে নতুন অধ্যায়ের সূচনা লিপি।  
তপ্রহরের রঙীন আবর্তে সুর্যের উদয় ।  
আমি  চেয়ে থাকি মুগ্ধতার আলোয়!  
দুঃস্বপ্নের শতাব্দী পেরিয়ে  
এ যেনো অন্যরকম সুখ!  
স্বর্গের দেবতা আজ আমার ঘরে।  
তুলতুলে নরম হাতে বেঁচে থাকার সুখ।

---

Comments: 14 — https://sonelablog.com/%e0%a6%b8%e0%a6%ae%e0%a7%9f%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b6%e0%a6%be%e0%a7%9f/#comments
