# সময়ের গতি কেমন গতি

Author: আলমগীর সরকার লিটন
Published: 2020-11-03
Category: কবিতা
URL: https://sonelablog.com/%e0%a6%b8%e0%a6%ae%e0%a7%9f%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%97%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%95%e0%a7%87%e0%a6%ae%e0%a6%a8-%e0%a6%97%e0%a6%a4%e0%a6%bf/

*সামলাতে পারছি না সময়ের গতি কেমন গতি!*

*রবি শশী যেখানে অবস্থা ঘুরেফিরে একই স্থান;*

*কিছু তারার আস্ফালন দেখি মিটি মিটি-*

*তাও সময়ের গতি বহুগুণ নির্মূল দেয়াল*

*অথচ ভাবতে পারি না চলমান গতির আবেগ সমিতি!*

*এই দেখি কি মাটির মায়া শুকনো পাতার লাশ-*

*আর সবুজ ঘাসের বিছানা- ঐ এক ঘ্রাণ কাছে*

*ডেকে যায়- তবুও স্থির নয় সমযের গতি কেমন গতি।*

*শত জনমের প্রণয় মাঝে মাঝে আকাশ গড়ে বৃষ্টি*

*পুড়া দেহ বজ্রপাত ডাবগাছগুলো তেমনা দাঁড়িয়ে*

*সুপারিগাছ দোলছে ঠিক আগের গতিতেই শুধু*

*পান খাওনার থু থুটা ফেলার সময়ের গতি নেই- কেমন গতি*

*উড়া সাদা মেঘের দল ছুটছে গতি সীমানা জানা নেই;*

*তবুও মিছিল স্লোগানের আওয়াজ নেই থমকে*

*দাঁড়িয়েছে সময় জানাযায় মানুষ নেই শুধু ঘাসফড়িং*

*এর দল- অতঃপর হারায় না মাটির বন্দর সময়ের গতি কেমন গতি ।*

১৮ কার্তিক ১৪২৬, ০৩ নভেম্বর ২০

—————————————–
