# সময়ের অশ্বারোহী

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2020-11-14T04:18:15+00:00
- Updated: 2020-11-14T08:47:17+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b8%e0%a6%ae%e0%a7%9f%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%85%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%b9%e0%a7%80/

---

 

সময় এসেছে দুর্দান্ত অশ্বারোহীর বেশে,  
চলেও যাচ্ছে/যাবে অমোঘ নিয়মে,  
ফাঁকিঝুঁকি গোলমেলে ভালোবাসা বিলিয়ে  
স্বর্গ নরকের রোড ম্যাপের হাতছানি অদৃশ্যে দৃশ্যমান  
ভবিতব্য সবই জেনে বসে আছে সবার অজান্তে

অলিখিত সময়ের বন্ধ জানালা/দরজায় দাঁড়িয়ে  
সূর্য তাপে মলিন-মুখ হলেও ফিরে না আসা  
সারা শতাব্দীর আনন্দ/আর্তনাদ ভেসে যেতে দেখি

ধূলি আর মৃত্তিকাকে সাথে নিয়ে  
ভোরের ভাঁজে রাখা আজানে-ধ্বনির ছোঁয়ায়  
প্রাণ-পথের অন্তহীন অনন্ত-দীপ জ্বালি;

নিরিবিলিতে গুনতে এসে দেখি, খসড়াতে রাখা  
জীবন, যত-সব পুনর্লেখ করা পাণ্ডুলিপি অ-শনাক্তের  
সুখ-দুঃখের মত ট্রাসে গিয়েই আছড়ে পড়ে আছে।

ছবি নেটের।

---

Comments: 30 — https://sonelablog.com/%e0%a6%b8%e0%a6%ae%e0%a7%9f%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%85%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%b9%e0%a7%80/#comments
