# সময়ের অজানা পথে

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2018-09-14T01:52:25+00:00
- Updated: 2018-09-14T01:52:25+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b8%e0%a6%ae%e0%a7%9f%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%85%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%aa%e0%a6%a5%e0%a7%87/

---

সময়ের পথ-পাশে কোন সরাইখানা হয়/থাকে কী না জানিনা, জানতেও পারিনি;  
জানা হয়ও-নি। হলে, মন্দ হতো না; একটু জিরোতাম পানভোজনে, গল্প-আড্ডায়  
স্বপ্ন-স্বপ্নে বেহিসেবির বেহিসেবটুকু টুকে নিতাম,  
না-হয় এক চিমটি সবুজ লেমনেড বা সবুজের লেমনেডে ঝালিয়ে নিতাম,  
চালসে জীবনের এক লহমা;

ফিরে তাকাতাম কাছ বা দূর অতীতের কোন এক আকণ্ঠ নিমজ্জনে,  
দূর বা নিকট ভবিষ্যতের রূপোলী রূপের আখ্যানে।  
থিতু হয়ে ঠায় দাঁড়িয়ে অগ্রন্থিত গ্রন্থগুলো  
ছুঁয়ে-ছুঁয়ে দিতাম আলতো করে বুকে জড়িয়ে;

ভোকাট্টা ঘুড়ি হয়ে দূর-দিগন্তে যাব একদিন, শূন্যতায় মিলিয়ে!

বিধাতার সরল পথ কোথাও কোথাও হঠাৎ গেছে বেঁকে  
বাঁকের এই পদস্খলনের দায় কে নেবে!

হে পরম পিতা,  
অনুভবে তোমাকেই শুধু ছুঁই নিয়ত,  
না-ছুঁইয়ে-ও।

---

Comments: 22 — https://sonelablog.com/%e0%a6%b8%e0%a6%ae%e0%a7%9f%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%85%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%aa%e0%a6%a5%e0%a7%87/#comments
