# সম্ভাবনা

- Author: [কামরুল ইসলাম](https://sonelablog.com/author/kamrul-islam75/)
- Published: 2019-12-19T06:04:50+00:00
- Updated: 2019-12-19T06:04:50+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b8%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%ad%e0%a6%be%e0%a6%ac%e0%a6%a8%e0%a6%be/

---

স্বপ্নকে আর ছুঁই না এখন  
চাঁপা পড়ে আছে ঝরা পাতার মর্মরে  
সেই সুরে উদ্বেলিত হয় না মন  
বিষাদ ভরা বুকের আঙিনা, নির্ঝরে  
দুচোখ বর্ণহীন, আলপনায় ধুসর দৃষ্টি  
গড়ি যত, ভাঙে তত, নিয়তির বর্বরে  
স্বপ্নহীন পথে, জীবনের সুচনা হোক সৃষ্টি ।

যা চাই, ভুলে যাই, ভাগ্যের বিড়ম্ভনা  
না পাওয়ার মাঝে খুঁজে ফিরি সম্ভাবনা ।।

---

Comments: 20 — https://sonelablog.com/%e0%a6%b8%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%ad%e0%a6%be%e0%a6%ac%e0%a6%a8%e0%a6%be/#comments
