# সম্পর্ক

- Author: [নাজমুল হুদা](https://sonelablog.com/author/nazmul-hoda/)
- Published: 2020-09-05T12:10:45+00:00
- Updated: 2020-09-05T12:10:45+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b8%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%95-5/

---

আমরা স্মৃতিচারণ করি

আমাদের পূর্বপুরুষদের কারো স্মৃতি নয়

এমন কোনো স্মৃতি যেটা আমার তোমার

ধরো—

স্মৃতির কলাপাতায় খামখেয়ালি

পুতুলের পিঠে দেখা যে কালো দাগটা

তাঁর- প্রয়োজনীয়তা উন্মুক্ত করি গবেষণায়।

.

নাকফুলটা সরে গেছে, দেখতে পাও!

অমৃসণ হাতের প্রলেপে রেগে যাচ্ছে সে

তাঁর- আস্তরণ খসে পড়ে শাড়ির গন্ধ মেখে।

.

আমরা আর কারো স্মৃতিচারণ করবো না

আমরা পূর্বপুরুষের স্মৃতিচারণে ভয় পাই

না জানি কখন অবকাঠামোর বিনাশ ঘটে।

বলো! এবার মানুষ জানুক–

তোমার আমার স্মৃতিতে পরস্পরে সুখ পাই

আর বাতাসের গতিবেগে শুনতে পাই-

সম্পর্কের বন্ধুত্ব নষ্ট হলে বিনাশ হয় মানুষের।

---

Comments: 17 — https://sonelablog.com/%e0%a6%b8%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%95-5/#comments
