# সম্পর্ক

- Author: [সুপর্ণা ফাল্গুনী](https://sonelablog.com/author/suparna-falguni/)
- Published: 2019-12-17T05:02:56+00:00
- Updated: 2019-12-17T13:02:32+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b8%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%95-3/

---

এইতো সেদিন- তোমার সাথে পরিচয়,  
নাম বিনিময়।  
তারপর; একটু একটু গল্প, কবিতা,  
মনের নানান ভাবনার মালা গাঁথা।

সুখ-দুঃখের আলাপনে বন্ধুত্বটা আমাদের জমলো বেশ।  
গল্পের ছলে, কাজের ফাঁকে-  
হৃদয়-আকাশে ভালোবাসার আলিঙ্গন।

কত শত স্মৃতির আদান-প্রদান,  
শৈশব-কৈশোরের ভালোলাগা, দুরন্তপনা;  
সবই যেন দু’জনের কাছে খোলা বইয়ের মতো।  
রাতের পর রাত, ভোর পার।

আবার অপেক্ষা- সকালের মিষ্টি রোদে কথার ফুলঝুরি ছড়ানোর।  
দু’জনার সম্পর্ক! না বন্ধুত্বের; না ভালোবাসার।  
শরীরে শরীর নয়,দুটি আত্নার মেলবন্ধন।

---

Comments: 33 — https://sonelablog.com/%e0%a6%b8%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%95-3/#comments
