# সম্পর্কের ইতি কথন

- Author: [মনির হোসেন মমি](https://sonelablog.com/author/ma-mati-das/)
- Published: 2015-06-15T06:46:23+00:00
- Updated: 2015-06-15T06:46:23+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/), [বিবিধ](https://sonelablog.com/category/misc/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b8%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%95%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%87%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%95%e0%a6%a5%e0%a6%a8/

---

![KalosFilter_2015-06-13-11-26-24](http://sonelablog.com/wp-content/uploads/2015/06/KalosFilter_2015-06-13-11-26-24-169x300.jpg)পশুপাখি যেমন করে আত্তাকে পর করে  
তেমনি ,  
বয়সিদ্ধ হলেই মা সন্তানকে দূর দূর করে  
আগত  
নতুন অতিথীর আগমনে  
মায়ের আদর কমে  
তবুও  
সম্পর্কের টান ছিন্ন না করে।

শিশুকালে তোমার লাল গোলাপী গালে  
হাজারো চুমো পড়ত  
মুখের উপর পয়জন ফেললেও কেহ,  
রাগ নাহি হতো,  
একটু যখন বাড়ল বয়স  
আদর অনেক কমলো  
একটু ভূলেই ধমক শুনতে হয়  
“আহা!ছেলেটা,  
কি যে আহম্মক হইল”।

বয়স যতই বাড়তে থাকে  
বিবেক বুদ্ধির দোয়ার  
ততই খুলতে থাকে  
সুন্দর পৃথিবীর পার্থিব মায়ার জালে  
নিজেকে  
প্রাপ্ত বয়ষ্ক ভাবতে থাকে,  
জন্ম দাতা বুঝতে চায় না  
সন্তান কালের আবর্তে  
ছোট থাকে না।

অর্থের যোগ্যতায় যে জন সেরা  
সংসারে,  
সেই একমাত্র আদরের পেয়ারা  
হয় যদি সে সবার ছোট  
মা বাবাও যেনো পোয়াবারো,  
বড়রা সব খেটে মরে  
কলুর বলদ বলে তাই,  
অবশেষে সেই ঠকে।

ছেলে যদি হয় সংসারি  
মা বোনের কাছে সে পর বাসি  
বোনেরা ভাবে হায়!এই বুঝি ভাই,  
গেলো! গেলো!  
কষ্টের কামাইয়ের টাকায়  
শশুড়ের ভিটা পাকা করলো।

মা বুঝে না ছেলের ব্যাথা  
বোন শুনেন তার স্বামীর কথা  
রক্তের বন্ধন যায় না খন্ডন  
স্বা্র্থকৃর্তির আলামতে  
হয় তার মরন।

নস্বর পৃথিবী ধ্বংস অনিবার্য  
স্বার্থ বাদীরা তবুও নয় নত  
জানে,সে সবই মানে  
হাদিস-কোরান রামায়ণ-গীতা  
সবই পড়ে ফাতা ফাতা,  
মৃত্যু যাত্রীর শিয়োরের পাশে  
চোখের জল ঝর্নার ন্যায় ঝরে  
দৃষ্টি থাকে তার  
সম্পদ ভাগ বাটোয়ার মাঝে  
প্রমান মিলে তার  
মৃত্যু যাত্রী পৃথিবী বিয়োগে  
তিনটি দিনের পরে।

---

Comments: 15 — https://sonelablog.com/%e0%a6%b8%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%95%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%87%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%95%e0%a6%a5%e0%a6%a8/#comments
