# সমুদ্র স্নান

- Author: [দাদু ভাই](https://sonelablog.com/author/dadubhai/)
- Published: 2014-02-07T10:05:10+00:00
- Updated: 2014-02-07T14:45:31+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b8%e0%a6%ae%e0%a7%81%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%b0-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a8%e0%a6%be%e0%a6%a8/

---

পড়ন্ত বিকেলে  দল পর্যটকের  
সমূদ্র স্নানে মগ্ন হেথা বালুচর  
রক্তিম সুর্যের সোনালী আভা  
মোহনীয় করে তোলে  
আদম-সূরতের লাবণ্যতা।

সমুদ্র তটে আঁচড়ে পড়া ঊর্মীদল  
চিকচিকে বালুরাশি ছাপিয়ে  
যুবক যুবতীর উরু-নিতম্ব পেড়িয়ে  
সোহাগী চুমো খেয়ে কোমল বদনে  
ফিরে যায় আপন ঠিকানায়।

হরষিত মানব-মানবী  
পূলকীত বদনে  
তাকিয়ে দিগন্ত সমুদ্রে  
প্রহর গুনে আলিঙ্গন ঊর্মীদলের।

 

---

Comments: 13 — https://sonelablog.com/%e0%a6%b8%e0%a6%ae%e0%a7%81%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%b0-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a8%e0%a6%be%e0%a6%a8/#comments
