# সমুদ্র জেগে থাকে

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2017-04-20T00:51:54+00:00
- Updated: 2017-04-20T00:51:54+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b8%e0%a6%ae%e0%a7%81%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%b0-%e0%a6%9c%e0%a7%87%e0%a6%97%e0%a7%87-%e0%a6%a5%e0%a6%be%e0%a6%95%e0%a7%87/

---

প্রশস্ত সমুদ্র প্রশান্ত হয়ে শুয়ে আছে, লম্বালম্বি, আড়াআড়ি বা গোল হয়ে,  
চাঁদ-বুকে বালিয়াড়ি ছোঁয়া-ছুঁয়ি করে, আধো-আধো ঘুম-জাগরণে,  
ভাবে,  
উন্মত্ত জোয়ারে-রণে-রমণে কতকাল থেকেছি একসাথে একপাশে,  
জোয়ার এখন ভাটায় নেয় টেনে, তবুও দূরে কেন?  
কাছে এসো,  
মাথা তুলে স্নিগ্ধ কণ্ঠে বলে  
কে, কে ওখানে? এসময়ে?  
‘আমি রাত্রি’;

---

Comments: 18 — https://sonelablog.com/%e0%a6%b8%e0%a6%ae%e0%a7%81%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%b0-%e0%a6%9c%e0%a7%87%e0%a6%97%e0%a7%87-%e0%a6%a5%e0%a6%be%e0%a6%95%e0%a7%87/#comments
