# সমুদ্রে যাবই

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2021-08-24T13:17:05+00:00
- Updated: 2021-08-24T13:17:05+00:00
- Category: [অণুগল্প](https://sonelablog.com/category/%e0%a6%85%e0%a6%a3%e0%a7%81%e0%a6%97%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%aa/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b8%e0%a6%ae%e0%a7%81%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%af%e0%a6%be%e0%a6%ac%e0%a6%87/

---

 

কুড়িয়ে পেয়েছি এক সমুদ্র লবণ, জাহাজ ডুবির, প্রাণে বেঁচে যাওয়া এক নাবিক কে  
বলেছিলাম–লবণটুকু তোমার হলে নিয়ে যাও, রাজি হয়-নি;

সান্ত্বনা-হৃদয়কে বলেছিলাম– টক টক কমলা কিনে দেব এক ঝুড়ি,  
লবণ মিশিয়ে মজা করে খেও, যখন তখন যেভাবে যেসময় ইচ্ছে করে,  
ভেংচি কেটে ভেগে/পালিয়ে গেছে;

পথহারা অরণ্য কে ডেকে বলেছিলাম—দাঁড়াও না একটু, খোলা হাওয়া বুকে টেনে,  
দুর্বল দীর্ঘনিঃশ্বাস ফেলে বলে–আমি তো কবেই মরে গেছি!!

আনন্দ-ভড়ং- এ উত্তল উষ্ণতার অনুভূতিতে আরামদায়ী আত্মীয় আত্মীয়কে  
ডেকেছিলাম– দূরে দাঁড়িয়ে প্রচণ্ড বিরক্তি ছুঁড়ে জানিয়ে দিয়েছে–  
সব সময় তাপহীন আলোহীন ম্যার ম্যারে নড়নচড়নহীন কবিতা-ফবিতা ভাল্লাগে-না!!

শোরগোলের সঙ্গীতে কর্মচঞ্চল সমুদ্র শরীরী উদ্যম-উদ্দাম নৃত্যে বয়ে যায়,তাচ্ছিল্যের ভঙ্গিতে!

ছবি নেটের।

---

Comments: 22 — https://sonelablog.com/%e0%a6%b8%e0%a6%ae%e0%a7%81%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%af%e0%a6%be%e0%a6%ac%e0%a6%87/#comments
